ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

দেশ ও নারীদের জন্য কাজের প্রতিশ্রুতি, সাক্ষাৎকার শেষে উচ্ছ্বাস

বিএনপির সংরক্ষিত নারী আসনে চমকের দৌড়

বিএনপির সংরক্ষিত নারী আসনে চমকের দৌড়

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে ঘিরে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় যোগ হচ্ছে একের পর এক পরিচিত মুখ। কনকচাঁপা, রিজিয়া পারভীন ও বেবী নাজনীনের পর এবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়নপত্র নিয়েছেন এই অভিনেত্রী। বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এদিকে, শুক্রবার (১৭ এপ্রিল) থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করেছে বিএনপি। এদিন বিকেলে সাক্ষাৎকার পর্বে অংশ নেন চমক। সাক্ষাৎকার শেষে তাঁকে বেশ উচ্ছ্বসিতভাবে বের হতে দেখা যায়।

এ সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলে চমক বলেন, ‘আমি দেশের জন্য কাজ করতে চাই।

বিশেষ করে নারীদের জন্য। সেজন্য একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। আমার মনে হয়েছে বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনা বাস্তবায়ন হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে অনেক বিষয় নিয়ে কথা হয়েছে।

কথা বলে সবকিছু ইতিবাচক মনে হয়েছে। আমি মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদী। দলীয় সিদ্ধান্ত ইতিবাচকভাবে নেব।’

সাক্ষাৎকার বোর্ডের সদস্যরা কী জানতে চেয়েছেন, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, আমি বিএনপিকে সার্ভ করতে চাই কি না? বলেছি, হ্যাঁ, আমি বিএনপিকে সার্ভ করতে চাই। কিন্তু আমার প্রথম ভিশন হচ্ছে দেশকে সার্ভ করা।

বিএনপি যদি আমাকে সেই সুযোগ দেয় বা এই প্ল্যাটফর্মটা দেয় তাহলে আমি কৃতজ্ঞ থাকব।’

এর আগে শুক্রবার দিবাগত রাতে ফেসবুকেও একটি পোস্ট দেন চমক। কিছুটা রহস্য রেখে তিনি লেখেন, ‘নতুন জার্নি শুরু করলাম। আলহামদুলিল্লাহ। শিগগিরই বিস্তারিত জানাব। পাশে থেকো, দোয়ায় রেখো।’

প্রসঙ্গত, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু চমকের। এরপর ছোটপর্দার পাশাপাশি একাধিক জনপ্রিয় ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি।

বিষয় : সংরক্ষিত নারী আসন রুকাইয়া জাহান চমক

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির সংরক্ষিত নারী আসনে চমকের দৌড়

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে ঘিরে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় যোগ হচ্ছে একের পর এক পরিচিত মুখ। কনকচাঁপা, রিজিয়া পারভীন ও বেবী নাজনীনের পর এবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়নপত্র নিয়েছেন এই অভিনেত্রী। বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এদিকে, শুক্রবার (১৭ এপ্রিল) থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করেছে বিএনপি। এদিন বিকেলে সাক্ষাৎকার পর্বে অংশ নেন চমক। সাক্ষাৎকার শেষে তাঁকে বেশ উচ্ছ্বসিতভাবে বের হতে দেখা যায়।

এ সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলে চমক বলেন, ‘আমি দেশের জন্য কাজ করতে চাই।

বিশেষ করে নারীদের জন্য। সেজন্য একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। আমার মনে হয়েছে বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনা বাস্তবায়ন হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে অনেক বিষয় নিয়ে কথা হয়েছে।

কথা বলে সবকিছু ইতিবাচক মনে হয়েছে। আমি মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদী। দলীয় সিদ্ধান্ত ইতিবাচকভাবে নেব।’

সাক্ষাৎকার বোর্ডের সদস্যরা কী জানতে চেয়েছেন, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, আমি বিএনপিকে সার্ভ করতে চাই কি না? বলেছি, হ্যাঁ, আমি বিএনপিকে সার্ভ করতে চাই। কিন্তু আমার প্রথম ভিশন হচ্ছে দেশকে সার্ভ করা।

বিএনপি যদি আমাকে সেই সুযোগ দেয় বা এই প্ল্যাটফর্মটা দেয় তাহলে আমি কৃতজ্ঞ থাকব।’

এর আগে শুক্রবার দিবাগত রাতে ফেসবুকেও একটি পোস্ট দেন চমক। কিছুটা রহস্য রেখে তিনি লেখেন, ‘নতুন জার্নি শুরু করলাম। আলহামদুলিল্লাহ। শিগগিরই বিস্তারিত জানাব। পাশে থেকো, দোয়ায় রেখো।’

প্রসঙ্গত, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু চমকের। এরপর ছোটপর্দার পাশাপাশি একাধিক জনপ্রিয় ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত