ঢাকা    রোববার, ১৯ এপ্রিল ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

বার কাউন্সিল নির্বাচন প্রসঙ্গে সংসদে ভিন্নধর্মী জবাব আইনমন্ত্রীর

‘তুমি সব বোঝো মানি, যতটুকু বোঝো না ততটুকুই আমি’

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন,  বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে সরকার কোন হস্তক্ষেপ করেনি। দেশের বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের নির্বাচন চলছে। তাদের অনুরোধে নির্বাচন পেছানোর সিদ্ধান্ত হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, যেকোনো যুক্তিসংগত কারণে আইনে নির্বাচন স্থগিত করার সুযোগ আছে। তবে সংসদ সদস্য আখতার হোসেন তার বক্তব্যে উল্লেখ করেননি। ওই অংশটুকু তিনি আনেননি। এরপর তিনি কবিতার ভাষায় পড়ে শোনান, ‘তুমি সব বোঝো মানি যতটুকু বোঝো না ততটুকুই আমি।’ তিনি সব বোঝেন এটা যেমন মানি কিন্তু যতটুকু তার প্রয়োজন ততটুকু তিনি আনেন এর বাইরের টুকু আনেন না।

তিনি আরও বলেন, ঢাকাবারসহ বেশ কয়েকটি  অ্যাসোসিয়েশন তাদের নিজস্ব নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সমন্বয় রাখার স্বার্থে নির্বাচন পেছানোর অনুরোধ জানিয়েছিল। বিশেষ করে ঢাকা বারের ২২ হাজারেরও বেশি আইনজীবী সদস্য রয়েছে। তাদের নির্বাচন ২৯ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা।

এর আগে, আখতার হোসেন বলেন, জ্বালানি সংকটের কথা উল্লেখ করে গতকাল মধ্যরাতে নোটিশের মাধ্যমে বার কাউন্সিলের নির্বাচন স্থগিত করা হয়েছে। কিন্তু সংসদে সরকারের পক্ষ থেকে জ্বালানি সংকট নেই বলে দাবি করা হয়। অথচ একই সরকার-সম্পৃক্ত একটি প্রতিষ্ঠানের নির্বাচনে সেই সংকটের কারণ দেখানো হচ্ছে কেন। আসলে কি জ্বালানি সংকট কি ইস্যু নাকি একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দলীয়করণ রাখা হবে, সেটা মূল ইস্যু এই বিষয়ে সিদ্ধান্তে আসা প্রয়োজন বলে প্রশ্ন রাখেন তিনি। 

তিনি আরও বলেন, আইন অনুযায়ী প্রতি তিন বছর পরপর বার কাউন্সিলের নির্বাচন হওয়ার কথা। বিশেষ পরিস্থিতি যেমন মহামারি বা প্রাকৃতিক দুর্যোগের মতো কোনো ধরনের দুর্যোগ ঘটে, তখন নির্বাচন স্থগিত রেখে অ্যাডহক কমিটি গঠনের বিধান থাকে।

বিষয় : বাংলাদেশ বার কাউন্সিল মো. আসাদুজ্জামান রংপুর-৪ আখতার হোসেন

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

‘তুমি সব বোঝো মানি, যতটুকু বোঝো না ততটুকুই আমি’

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন,  বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে সরকার কোন হস্তক্ষেপ করেনি। দেশের বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের নির্বাচন চলছে। তাদের অনুরোধে নির্বাচন পেছানোর সিদ্ধান্ত হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, যেকোনো যুক্তিসংগত কারণে আইনে নির্বাচন স্থগিত করার সুযোগ আছে। তবে সংসদ সদস্য আখতার হোসেন তার বক্তব্যে উল্লেখ করেননি। ওই অংশটুকু তিনি আনেননি। এরপর তিনি কবিতার ভাষায় পড়ে শোনান, ‘তুমি সব বোঝো মানি যতটুকু বোঝো না ততটুকুই আমি।’ তিনি সব বোঝেন এটা যেমন মানি কিন্তু যতটুকু তার প্রয়োজন ততটুকু তিনি আনেন এর বাইরের টুকু আনেন না।

তিনি আরও বলেন, ঢাকাবারসহ বেশ কয়েকটি  অ্যাসোসিয়েশন তাদের নিজস্ব নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সমন্বয় রাখার স্বার্থে নির্বাচন পেছানোর অনুরোধ জানিয়েছিল। বিশেষ করে ঢাকা বারের ২২ হাজারেরও বেশি আইনজীবী সদস্য রয়েছে। তাদের নির্বাচন ২৯ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা।

এর আগে, আখতার হোসেন বলেন, জ্বালানি সংকটের কথা উল্লেখ করে গতকাল মধ্যরাতে নোটিশের মাধ্যমে বার কাউন্সিলের নির্বাচন স্থগিত করা হয়েছে। কিন্তু সংসদে সরকারের পক্ষ থেকে জ্বালানি সংকট নেই বলে দাবি করা হয়। অথচ একই সরকার-সম্পৃক্ত একটি প্রতিষ্ঠানের নির্বাচনে সেই সংকটের কারণ দেখানো হচ্ছে কেন। আসলে কি জ্বালানি সংকট কি ইস্যু নাকি একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দলীয়করণ রাখা হবে, সেটা মূল ইস্যু এই বিষয়ে সিদ্ধান্তে আসা প্রয়োজন বলে প্রশ্ন রাখেন তিনি। 

তিনি আরও বলেন, আইন অনুযায়ী প্রতি তিন বছর পরপর বার কাউন্সিলের নির্বাচন হওয়ার কথা। বিশেষ পরিস্থিতি যেমন মহামারি বা প্রাকৃতিক দুর্যোগের মতো কোনো ধরনের দুর্যোগ ঘটে, তখন নির্বাচন স্থগিত রেখে অ্যাডহক কমিটি গঠনের বিধান থাকে।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত