ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

দলের ত্যাগ-অবদান মূল্যায়নের আশা, তারেক রহমানের সিদ্ধান্তের অপেক্ষা

মনোনয়নপত্র জমা দিয়ে আলোচনায় সুলতানা জাসমিন জুই

পিরোজপুর-১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন সুলতানা জাসমিন জুই।

রবিবার (১২ এপ্রিল) সংশ্লিষ্ট দপ্তরে তিনি আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র জমা দেন। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে একটি সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

মনোনয়ন জমা দেওয়ার পর প্রতিক্রিয়ায় সুলতানা জাসমিন জুই বলেন, “দলের আন্দোলন-সংগ্রামে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত থেকে আমি কাজ করে যাচ্ছি। আমার বিশ্বাস, দল আমার ত্যাগ ও অবদান মূল্যায়ন করবে।” তিনি আশা প্রকাশ করেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রদান করবেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস। তিনি বলেন, “জুই আপাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হলে দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।”

দলীয় সূত্র জানায়, সুলতানা জাসমিন জুই দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে সক্রিয় থেকে দলীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার এ মনোনয়ন জমা দেওয়া বিএনপির নারীনেতৃত্বের অগ্রযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিষয় : পিরোজপুর-১ সুলতানা জাসমিন জুই

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মনোনয়নপত্র জমা দিয়ে আলোচনায় সুলতানা জাসমিন জুই

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

পিরোজপুর-১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন সুলতানা জাসমিন জুই।

রবিবার (১২ এপ্রিল) সংশ্লিষ্ট দপ্তরে তিনি আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র জমা দেন। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে একটি সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

মনোনয়ন জমা দেওয়ার পর প্রতিক্রিয়ায় সুলতানা জাসমিন জুই বলেন, “দলের আন্দোলন-সংগ্রামে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত থেকে আমি কাজ করে যাচ্ছি। আমার বিশ্বাস, দল আমার ত্যাগ ও অবদান মূল্যায়ন করবে।” তিনি আশা প্রকাশ করেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রদান করবেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস। তিনি বলেন, “জুই আপাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হলে দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।”

দলীয় সূত্র জানায়, সুলতানা জাসমিন জুই দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে সক্রিয় থেকে দলীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার এ মনোনয়ন জমা দেওয়া বিএনপির নারীনেতৃত্বের অগ্রযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত