ঢাকা    শনিবার, ০৬ জুন ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

মোটরসাইকেলে বাধ্যতামূলক ডিজিটাল সেবা; ভোগান্তি ও অনিয়ম কমাতে বিপিসির উদ্যোগ

কিউআর কোডে জ্বালানি মিলবে: ‘ফুয়েল পাস’ চালু ৭ পাম্পে

ছবি: সংগৃহীত

জ্বালানি তেল বিতরণে স্বচ্ছতা ও ভোগান্তি কমাতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কিউআর কোডভিত্তিক অ্যাপ ‘ফুয়েল পাস’ চালু করেছে। শুরুর দিকে রাজধানীর দুইটি ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে এ সেবা চালু করা হলেও নতুন করে আরও পাঁচটি পাম্প যুক্ত হওয়ায় এখন মোট সাতটি স্টেশনে এ সুবিধা পাওয়া যাচ্ছে।

আজ রোববার (১২ এপ্রিল) থেকে এসব স্টেশনে মোটরসাইকেল চালকরা শুধুমাত্র ফুয়েল পাস অ্যাপের মাধ্যমেই পেট্রোল ও অকটেন নিতে পারবেন।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, ডিজিটাল এই ব্যবস্থার মাধ্যমে জ্বালানি বিতরণ প্রক্রিয়া স্বয়ংক্রিয় হবে এবং অনিয়ম, দীর্ঘ সারি ও কৃত্রিম সংকট কমবে। বিআরটিএর কেন্দ্রীয় ডেটাবেজের সঙ্গে সংযুক্ত এই সিস্টেমে গ্রাহকের বরাদ্দও নির্ধারণ থাকবে।

সুবিধা পেতে ব্যবহারকারীদের গুগল প্লে স্টোর থেকে ‘ফুয়েল পাস’ অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন করতে হবে। স্মার্টফোন না থাকলেও ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন ও কিউআর কোড প্রিন্ট করে ব্যবহার করা যাবে।

বর্তমানে যে সাতটি স্টেশনে এ সেবা চালু আছে, সেগুলো হলো- তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন, আসাদগেটের সোনার বাংলা ও তালুকদার ফিলিং স্টেশন, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জের নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার এবং কল্যাণপুরের খালেক সার্ভিস স্টেশন।

বিষয় : ফুয়েল পাস

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

শনিবার, ০৬ জুন ২০২৬

কিউআর কোডে জ্বালানি মিলবে: ‘ফুয়েল পাস’ চালু ৭ পাম্পে

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

জ্বালানি তেল বিতরণে স্বচ্ছতা ও ভোগান্তি কমাতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কিউআর কোডভিত্তিক অ্যাপ ‘ফুয়েল পাস’ চালু করেছে। শুরুর দিকে রাজধানীর দুইটি ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে এ সেবা চালু করা হলেও নতুন করে আরও পাঁচটি পাম্প যুক্ত হওয়ায় এখন মোট সাতটি স্টেশনে এ সুবিধা পাওয়া যাচ্ছে।

আজ রোববার (১২ এপ্রিল) থেকে এসব স্টেশনে মোটরসাইকেল চালকরা শুধুমাত্র ফুয়েল পাস অ্যাপের মাধ্যমেই পেট্রোল ও অকটেন নিতে পারবেন।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, ডিজিটাল এই ব্যবস্থার মাধ্যমে জ্বালানি বিতরণ প্রক্রিয়া স্বয়ংক্রিয় হবে এবং অনিয়ম, দীর্ঘ সারি ও কৃত্রিম সংকট কমবে। বিআরটিএর কেন্দ্রীয় ডেটাবেজের সঙ্গে সংযুক্ত এই সিস্টেমে গ্রাহকের বরাদ্দও নির্ধারণ থাকবে।

সুবিধা পেতে ব্যবহারকারীদের গুগল প্লে স্টোর থেকে ‘ফুয়েল পাস’ অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন করতে হবে। স্মার্টফোন না থাকলেও ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন ও কিউআর কোড প্রিন্ট করে ব্যবহার করা যাবে।

বর্তমানে যে সাতটি স্টেশনে এ সেবা চালু আছে, সেগুলো হলো- তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন, আসাদগেটের সোনার বাংলা ও তালুকদার ফিলিং স্টেশন, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জের নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার এবং কল্যাণপুরের খালেক সার্ভিস স্টেশন।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত