ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

জনসম্পৃক্ততা ও জবাবদিহিমূলক রাজনীতির ওপর গুরুত্ব

আমজনতার অধিকার প্রতিষ্ঠায় দায়িত্বশীল রাজনীতির ডাক মহসিন পারভেজের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ১১ এপ্রিল, ২০২৬

আমজনতার দল-এর ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ও তরুণ রাজনীতিক মো. মহসিন পারভেজ দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দায়িত্বশীল ও নৈতিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন।

সাম্প্রতিক বিভিন্ন জনসংযোগ ও সচেতনতামূলক কর্মসূচিতে তিনি বলেন, কেবল ক্ষমতার পরিবর্তন নয়, বরং রাজনীতির গুণগত পরিবর্তনই প্রকৃত জনকল্যাণ নিশ্চিত করতে পারে। তার মতে, রাজনৈতিক নেতাদের শুধু নির্বাচনের সময় নয়, বরং সারা বছর জনগণের কাছে জবাবদিহি থাকতে হবে।

তিনি বলেন, “পরিবর্তন অনিবার্য, কিন্তু সেই পরিবর্তনকে সঠিক পথে পরিচালিত করাই দায়িত্বশীল রাজনীতির পরিচয়।”

দলীয় সূত্রে জানা গেছে, মহসিন পারভেজ বর্তমানে দেশব্যাপী বিশেষ ঢাকা মহানগরীতে  সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন। এসব কর্মসূচির মাধ্যমে তরুণদের রাজনীতিতে ইতিবাচকভাবে সম্পৃক্ত করার চেষ্টা করা হচ্ছে।

তার রাজনৈতিক কর্মসূচিতে দায়িত্বশীলতা, স্বচ্ছতা, নৈতিকতা এবং জনসম্পৃক্ততার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি মনে করেন, তরুণদের অংশগ্রহণ বাড়লে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন প্রজন্মের রাজনীতিকদের এ ধরনের উদ্যোগ দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করছে। তবে এসব উদ্যোগের বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন তারা।

বিষয় : আমজনতার দল মোঃ মহসিন পারভেজ

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

আমজনতার অধিকার প্রতিষ্ঠায় দায়িত্বশীল রাজনীতির ডাক মহসিন পারভেজের

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ১১ এপ্রিল, ২০২৬

আমজনতার দল-এর ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ও তরুণ রাজনীতিক মো. মহসিন পারভেজ দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দায়িত্বশীল ও নৈতিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন।

সাম্প্রতিক বিভিন্ন জনসংযোগ ও সচেতনতামূলক কর্মসূচিতে তিনি বলেন, কেবল ক্ষমতার পরিবর্তন নয়, বরং রাজনীতির গুণগত পরিবর্তনই প্রকৃত জনকল্যাণ নিশ্চিত করতে পারে। তার মতে, রাজনৈতিক নেতাদের শুধু নির্বাচনের সময় নয়, বরং সারা বছর জনগণের কাছে জবাবদিহি থাকতে হবে।

তিনি বলেন, “পরিবর্তন অনিবার্য, কিন্তু সেই পরিবর্তনকে সঠিক পথে পরিচালিত করাই দায়িত্বশীল রাজনীতির পরিচয়।”

দলীয় সূত্রে জানা গেছে, মহসিন পারভেজ বর্তমানে দেশব্যাপী বিশেষ ঢাকা মহানগরীতে  সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন। এসব কর্মসূচির মাধ্যমে তরুণদের রাজনীতিতে ইতিবাচকভাবে সম্পৃক্ত করার চেষ্টা করা হচ্ছে।

তার রাজনৈতিক কর্মসূচিতে দায়িত্বশীলতা, স্বচ্ছতা, নৈতিকতা এবং জনসম্পৃক্ততার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি মনে করেন, তরুণদের অংশগ্রহণ বাড়লে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন প্রজন্মের রাজনীতিকদের এ ধরনের উদ্যোগ দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করছে। তবে এসব উদ্যোগের বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন তারা।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত