ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

তরুণ নেতা আরিয়ান জুয়েলের শুভেচ্ছা ও সমর্থন

ছাত্রদল নেত্রী ও জুলাই যোদ্ধা তন্নি মল্লিকের মনোনয়ন সংগ্রহ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন থেকে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও জুলাই যোদ্ধা তন্নি মল্লিক।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত তরুণ ছাত্রনেতা আরিয়ান ইসলাম জুয়েল। মনোনয়ন ফরম সংগ্রহের এ মুহূর্তে তিনি তন্নি মল্লিককে শুভেচ্ছা ও আন্তরিক শুভকামনা জানান।

আরিয়ান ইসলাম জুয়েল বলেন, তার রাজনৈতিক জীবনের সূচনা তন্নি মল্লিকের হাত ধরেই। ছাত্র রাজনীতিতে পথচলার শুরু থেকে তিনি তন্নি মল্লিকের দিকনির্দেশনায় অনুপ্রাণিত হয়ে কাজ করে যাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, তন্নি মল্লিক সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

তিনি আরও বলেন, তন্নি মল্লিক একজন পরীক্ষিত, কর্মীবান্ধব ও তৃণমূলবান্ধব নেতা, যিনি দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তার মতো একজন যোগ্য নেত্রীকে জাতীয় সংসদে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে তন্নি মল্লিক অন্যতম আলোচিত নাম হিসেবে উঠে এসেছেন। তার মনোনয়ন সংগ্রহকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।

বিষয় : সংরক্ষিত নারী আসন তন্নি মল্লিক আরিয়ান ইসলাম জুয়েল

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ছাত্রদল নেত্রী ও জুলাই যোদ্ধা তন্নি মল্লিকের মনোনয়ন সংগ্রহ

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন থেকে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও জুলাই যোদ্ধা তন্নি মল্লিক।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত তরুণ ছাত্রনেতা আরিয়ান ইসলাম জুয়েল। মনোনয়ন ফরম সংগ্রহের এ মুহূর্তে তিনি তন্নি মল্লিককে শুভেচ্ছা ও আন্তরিক শুভকামনা জানান।

আরিয়ান ইসলাম জুয়েল বলেন, তার রাজনৈতিক জীবনের সূচনা তন্নি মল্লিকের হাত ধরেই। ছাত্র রাজনীতিতে পথচলার শুরু থেকে তিনি তন্নি মল্লিকের দিকনির্দেশনায় অনুপ্রাণিত হয়ে কাজ করে যাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, তন্নি মল্লিক সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

তিনি আরও বলেন, তন্নি মল্লিক একজন পরীক্ষিত, কর্মীবান্ধব ও তৃণমূলবান্ধব নেতা, যিনি দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তার মতো একজন যোগ্য নেত্রীকে জাতীয় সংসদে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে তন্নি মল্লিক অন্যতম আলোচিত নাম হিসেবে উঠে এসেছেন। তার মনোনয়ন সংগ্রহকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত