রাজধানীর ঢাকা ১১ নম্বর ওয়ার্ডে আসন্ন কাউন্সিলর নির্বাচনকে ঘিরে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের ঢাকা উত্তরের সভাপতি মোহাম্মদ উমর ফারুক। ইতোমধ্যে তিনি এলাকায় গণসংযোগ শুরু করেছেন এবং ভোটারদের কাছে নিজের পরিকল্পনা তুলে ধরছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকার মাধ্যমে পরিচিতি পাওয়া উমর ফারুক দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। রাজনৈতিক জীবনে আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে তিনি একাধিকবার কারাবরণ করেছেন বলেও জানা যায়। ছাত্রজীবন থেকেই সংগঠন পরিচালনা ও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার।
উমর ফারুক বলেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে আছেন এবং তাদের সমস্যাগুলো কাছ থেকে দেখেছেন। নির্বাচিত হলে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব ওয়ার্ড গড়ে তুলতে কাজ করবেন। এ লক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন, সড়ক সংস্কার, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা এবং নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।
এদিকে, তার প্রার্থিতা ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একাংশের মতে, তরুণ ও মাঠপর্যায়ে সক্রিয় প্রার্থী হিসেবে তিনি ইতিবাচক পরিবর্তন আনতে পারেন। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বলছেন, নির্বাচনকে ঘিরে দলীয় সমর্থন ও চূড়ান্ত মনোনয়ন এখনো স্পষ্ট নয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঢাকা ১১ নম্বর ওয়ার্ডে এবারের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে মাঠে সক্রিয় হওয়ায় এলাকায় নির্বাচনী আমেজ বাড়ছে। নতুন মুখ হিসেবে উমর ফারুক কতটা জনসমর্থন অর্জন করতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন