মোটরসাইকেলে তেল ফুরিয়ে গেলে কোনো উপায় না পেয়ে ট্যাংক খুলে বাইসাইকেলে করে পাম্প থেকে তেল সংগ্রহ করেছে বাচ্চু মিয়া নামে এক যুবক। গাইবান্ধা সদর উপজেলার পুলিশ লাইন এলাকায় হাছনা ফিলিং স্টেশনে চোখে পড়ে এমন দৃশ্য।
রোববার (২৯ মার্চ) সকালে এক যুবক মোটরসাইকেলের ট্যাংক খুলে সাইকেলে করে এনে পেট্রোল সংগ্রহ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবকের মোটরসাইকেলের তেল শেষ হয়ে যাওয়ায় তিনি মোটরসাইকেল চালিয়ে ফিলিং স্টেশনে যেতে পারেননি। পরে তিনি মোটরসাইকেলের ট্যাংক খুলে বাইসাইকেলের ওপর নিয়ে ফিলিং স্টেশনে আসেন।
এভাবে ট্যাংকিতে পেট্রোল ভরে আবার সেটি মোটরসাইকেলে সংযুক্ত করেন তিনি।
ঘটনাটি ফিলিং স্টেশন এলাকায় উপস্থিত লোকজনের দৃষ্টি আকর্ষণ করে এবং মুহূর্তেই সেখানে কৌতূহল তৈরি হয়। অনেকেই বিষয়টিকে ভিন্নধর্মী ও বুদ্ধিদীপ্ত উদ্যোগ হিসেবে মন্তব্য করেন।
এ নিয়ে এলাকায় হাস্যরসেরও সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, 'তেল শেষ হতে পারে, কিন্তু বুদ্ধি শেষ হয় না!'

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন