ঢাকা    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

জ্বালানি তেল মজুদ করে কালোবাজারে বিক্রি

৩,০৫৩ লিটার পেট্রোলসহ ৭ জনকে আটক করল জনতা

ছবি: সংগৃহীত

জামালপুরে জ্বালানি তেলের তীব্র সংকটের সুযোগ নিয়ে কালোবাজারে বিক্রির উদ্দেশে মজুত করা ৩ হাজার ৫৩ লিটার পেট্রোলসহ ৭ জনকে আটক করেছে স্থানীয় জনতা।

বুধবার (২৫ মার্চ) ভোরে সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ি এলাকায় ওই আটকের ঘটনা ঘটে।

জানা যায়, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে কয়েকদিন থেকে সারাদেশের ন্যায় জামালপুরেও জ্বালানি তেলের সংকট দেখা দেয়। বিভিন্ন তেলের পাম্প গুলোতে সীমিত পরিসরে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। কোথাও আবার সরবরাহ বন্ধ রাখা হয়েছে। তবে সিন্ডিকেটের কারণে সেই তেলও যাচ্ছে কালোবাজারিদের দখলে। পাম্প গুলোতে সামান্য তেল পাওয়া গেলেও খোলা বাজারে বা কালোবাজারে বাড়তি দামে অহরহ মিলছে পেট্রোল, অকটেন ও ডিজেল। এতে করে ভুক্তভোগীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

স্থানীয় সূত্র জানায়, একটি চক্র জ্বালানি তেলের সংকটকে কাজে লাগিয়ে মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাতে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ি বাজারে ড্রামে করে পেট্রোল তেল মজুদ করে বিক্রির চেষ্টা করে। 

বিষয়টি টের পেয়ে এলাকাবাসী বুধবার ভোর রাতে বাজারে হানা দেয়। পরে ১৪টি ড্রামে ৩ হাজার ৫২ লিটার পেট্রোল তেলসহ ৭ ব্যক্তিকে আটক করেন তারা।

জনতার হাতে আটককৃতরা হলেন আবদুল হাকিম (৪০),  ফুল মিয়া (৩৮),  হাফিজুর রহমান (৪০),  শাহ আলম (৫০),  মারুফ হোসেন (২৫),  জগলু মিয়া (৪৫) ও সবুজ মিয়া (৪০)। তাদের বাড়ি জামালপুর জেলার বিভিন্ন উপজেলায়। 

এদের মধ্যে একজনের বাড়ি বগুড়া জেলায়। বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় প্রভাবশালীরা চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, স্থানীয় জনতা কর্তৃক তেল জব্দ ও ৭ জনকে আটকের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ইউএনওর সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

৩,০৫৩ লিটার পেট্রোলসহ ৭ জনকে আটক করল জনতা

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত