ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

সামুরাই কনভেনশন সেন্টারে পৃথক দুই জামাতে নামাজ আদায়

সৌদির সঙ্গে মিল রেখে ঢাকায় একদিন আগেই ঈদ

ছবি: সংগৃহীত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজধানীর সামুরাই কনভেনশন সেন্টারে একদিন আগেই উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতরের নামাজ। শুক্রবার (২০ মার্চ) মুসলিম উম্মাহ বাংলাদেশ-এর আয়োজনে পৃথক দুটি জামাতে আদায় করা হয় ঈদের নামাজ। এতে কয়েকশ মুসল্লি অংশ নেন।

পান্থপথে নামাজ পড়তে আসা মুসল্লিরা জানান, হিজরি তারিখ এবং সহীহ হাদিসের নির্দেশনা অনুসরণ করেই তারা দীর্ঘ দিন ধরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালন করছেন। এবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের চেয়ে একদিন আগেই রোজা রাখা শুরু করেছিলেন তারা।

মুসলিম উম্মাহ বাংলাদেশ জানিয়েছে, পান্থপথ ছাড়াও রাজধানীর খিলগাঁও, উত্তরা ও মিরপুরে তাদের সংগঠনের সদস্যরা ঈদের নামাজ আদায় করেছেন। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপিত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, সামারাই কনভেনশন হলে ঈদের নামাজের আয়োজন করা হয়। নারী ও পুরুষদের জন্য নামাজের পৃথক ব্যবস্থা করা হয়। নামাজে শিশুরা অংশ নেয়। ঈদের নামাজ শেষে তারা কোলাকুলি করেন, ভাব বিনিময় করেন। শিশুরা হাসি-খেলা-আনন্দে মেতে উঠে।

এসময় দেশের সকল মানুষ যাতে দুই দিনের ব্যবধান বাদ দিয়ে একই দিনে ঈদ পালন করতে পারে, সে বিষয়ে সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তারা।

 এদিকে বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সে হিসাবে শনিবার (২১ মার্চ) বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

 বৃহস্পতিবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এ তথ্য জানান। ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিষয় : পবিত্র ঈদুল ফিতর

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সৌদির সঙ্গে মিল রেখে ঢাকায় একদিন আগেই ঈদ

প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

featured Image

সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজধানীর সামুরাই কনভেনশন সেন্টারে একদিন আগেই উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতরের নামাজ। শুক্রবার (২০ মার্চ) মুসলিম উম্মাহ বাংলাদেশ-এর আয়োজনে পৃথক দুটি জামাতে আদায় করা হয় ঈদের নামাজ। এতে কয়েকশ মুসল্লি অংশ নেন।

পান্থপথে নামাজ পড়তে আসা মুসল্লিরা জানান, হিজরি তারিখ এবং সহীহ হাদিসের নির্দেশনা অনুসরণ করেই তারা দীর্ঘ দিন ধরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালন করছেন। এবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের চেয়ে একদিন আগেই রোজা রাখা শুরু করেছিলেন তারা।

মুসলিম উম্মাহ বাংলাদেশ জানিয়েছে, পান্থপথ ছাড়াও রাজধানীর খিলগাঁও, উত্তরা ও মিরপুরে তাদের সংগঠনের সদস্যরা ঈদের নামাজ আদায় করেছেন। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপিত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, সামারাই কনভেনশন হলে ঈদের নামাজের আয়োজন করা হয়। নারী ও পুরুষদের জন্য নামাজের পৃথক ব্যবস্থা করা হয়। নামাজে শিশুরা অংশ নেয়। ঈদের নামাজ শেষে তারা কোলাকুলি করেন, ভাব বিনিময় করেন। শিশুরা হাসি-খেলা-আনন্দে মেতে উঠে।

এসময় দেশের সকল মানুষ যাতে দুই দিনের ব্যবধান বাদ দিয়ে একই দিনে ঈদ পালন করতে পারে, সে বিষয়ে সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তারা।

 এদিকে বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সে হিসাবে শনিবার (২১ মার্চ) বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

 বৃহস্পতিবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এ তথ্য জানান। ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত