পবিত্র ঈদুল ফিতরের ছুটিতেও থেমে নেই প্রধানমন্ত্রীর দাপ্তরিক ব্যস্ততা। সরকারি ছুটিতে বাসায় অবস্থান করলেও স্বাভাবিক সময়ের তুলনায় আরও বেশি কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ (১৯ মার্চ) বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, ঈদের ছুটিতে আনুষ্ঠানিক কর্মসূচি সীমিত থাকলেও রাষ্ট্রীয় বিভিন্ন বিষয় তদারকিতে সক্রিয় রয়েছেন প্রধানমন্ত্রী। গুরুত্বপূর্ণ ফাইল নিষ্পত্তি, নীতিগত সিদ্ধান্ত এবং সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে।
এদিকে ঈদের দিন সকাল ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী। এরপর সকাল ১০টায় যমুনায় গিয়ে দেশের বিশিষ্টজন, কূটনীতিক, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের সঙ্গে শেরেবাংলা নগরে গিয়ে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।
বিষয় : তারেক রহমান

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন