ঢাকা    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

কৃষক ও সাধারণ মানুষের কথা বিবেচনায় দাম অপরিবর্তিত

৩৯ দেশে তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশে স্থিতিশীল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্বের ৩৯টি দেশে তেলের দাম বেড়েছে কিন্তু বাংলাদেশে বাড়েনি বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, এই সময়ে তেল আমদানি করা হলেও দাম বাড়ানো হয়নি। কৃষক ও সাধারণ মানুষের কষ্টের কথা বিবেচনা করে বিদ্যুৎ ও তেলের দাম বাড়ানো হবে না বলেও জানান তিনি।

সোমবার (১৬ মার্চ) বিকেলে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নে জিয়া খাল নামে পরিচিত কাটা খালি খাল খনন কাজের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিমান প্রতিমন্ত্রী মিল্লাত বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে যারা বিভিন্ন দেশে আটকা পড়েছেন, দেশেই ভিসার মেয়াদ জটিলতায় পড়েছেন। এই বিষয়গুলো সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। আর যারা বিমানের টিকিট করেও যেতে পারছেন না তাদের টিকিটের মূল্য এক পয়সাও কর্তন করা হবে না।

তিনি আরও বলেন, একটা সুন্দর, সুষ্ঠুভাবে দেশ যেভাবে চলা দরকার, বিএনপি সরকার সেভাবেই চেষ্টা করছে।

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

৩৯ দেশে তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশে স্থিতিশীল

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্বের ৩৯টি দেশে তেলের দাম বেড়েছে কিন্তু বাংলাদেশে বাড়েনি বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, এই সময়ে তেল আমদানি করা হলেও দাম বাড়ানো হয়নি। কৃষক ও সাধারণ মানুষের কষ্টের কথা বিবেচনা করে বিদ্যুৎ ও তেলের দাম বাড়ানো হবে না বলেও জানান তিনি।

সোমবার (১৬ মার্চ) বিকেলে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নে জিয়া খাল নামে পরিচিত কাটা খালি খাল খনন কাজের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিমান প্রতিমন্ত্রী মিল্লাত বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে যারা বিভিন্ন দেশে আটকা পড়েছেন, দেশেই ভিসার মেয়াদ জটিলতায় পড়েছেন। এই বিষয়গুলো সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। আর যারা বিমানের টিকিট করেও যেতে পারছেন না তাদের টিকিটের মূল্য এক পয়সাও কর্তন করা হবে না।

তিনি আরও বলেন, একটা সুন্দর, সুষ্ঠুভাবে দেশ যেভাবে চলা দরকার, বিএনপি সরকার সেভাবেই চেষ্টা করছে।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত