পবিত্র মাহে রমজান উপলক্ষে আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ ঢাকা মহানগর উত্তর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) রাজধানীর মোহাম্মদপুর কলেজগেট মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাকালীন সভাপতি জনাব মো. আলমগীর হোসেন (লাবু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার শোয়েব কোরাইশী, সহ-সভাপতি রাফি উদ্দিন রনি এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বাচ্চু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ ঢাকা মহানগর উত্তর-এর সাধারণ সম্পাদক আনোয়ার উল্যাহ (সোহেল)।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ। পরে দেশনেত্রী মরহুমা খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ হারুনুর রশিদ।
অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। এসময় এতিম ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এই মাসের মূল শিক্ষা। তারা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন