ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান

সকাল থেকে রাত পর্যন্ত শুধু তদবির : মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিশ্বাস করেন, সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির আর তদবির। সেই তদবিরগুলো হচ্ছে পোস্টিং-টোস্টিং এসব বিষয়ে। যেগুলো দরকার আছে সেসব করতে হবে। কিন্তু সেগুলোকেই যদি প্রধান গুরুত্ব দিই, তাহলে তো মুশকিল হবে।’

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটউট মিলনায়তনে ঠাকুরগাঁও জেলা সমিতির ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপির সরকার তদবির নয়, সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে। মির্জা ফখরুল বলেন, ‘আমাদের ছেলেরা শুধু ঘুরে-ঘুরে চাকরি খোঁজে। এভাবে চাকরি তো পাওয়া যাবে না।

এজন্য আমাদের নিজেদেরকে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, বিনিয়োগ করতে হবে, ছোট ছোট উদ্যোগ নিয়ে কাজ করতে হবে। মেধাকে প্রাধান্য দিতে হবে। আমরা শুধু অমুকের ভাই…। ভাই একটু বলে দেন।

এগুলো করলে হবে না।’ এ সময় নিজের জেলা ঠাকুরগাঁওয়ের উন্নয়নে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, চার লেনের সড়ক নির্মাণসহ অবকাঠামোর উন্নয়ন এবং স্থানীয় জনগণের জীবন-মান উন্নয়নে কাজ করার বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। এ সময় তিনি সমিতির নামে বিভক্তি সৃষ্টির সমালোচনা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা সমিতির সদস্য এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিষয় : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

সকাল থেকে রাত পর্যন্ত শুধু তদবির : মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিশ্বাস করেন, সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির আর তদবির। সেই তদবিরগুলো হচ্ছে পোস্টিং-টোস্টিং এসব বিষয়ে। যেগুলো দরকার আছে সেসব করতে হবে। কিন্তু সেগুলোকেই যদি প্রধান গুরুত্ব দিই, তাহলে তো মুশকিল হবে।’

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটউট মিলনায়তনে ঠাকুরগাঁও জেলা সমিতির ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপির সরকার তদবির নয়, সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে। মির্জা ফখরুল বলেন, ‘আমাদের ছেলেরা শুধু ঘুরে-ঘুরে চাকরি খোঁজে। এভাবে চাকরি তো পাওয়া যাবে না।

এজন্য আমাদের নিজেদেরকে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, বিনিয়োগ করতে হবে, ছোট ছোট উদ্যোগ নিয়ে কাজ করতে হবে। মেধাকে প্রাধান্য দিতে হবে। আমরা শুধু অমুকের ভাই…। ভাই একটু বলে দেন।

এগুলো করলে হবে না।’ এ সময় নিজের জেলা ঠাকুরগাঁওয়ের উন্নয়নে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, চার লেনের সড়ক নির্মাণসহ অবকাঠামোর উন্নয়ন এবং স্থানীয় জনগণের জীবন-মান উন্নয়নে কাজ করার বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। এ সময় তিনি সমিতির নামে বিভক্তি সৃষ্টির সমালোচনা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা সমিতির সদস্য এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত