ঢাকা    রোববার, ১৯ এপ্রিল ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

খামেনির প্রতি শ্রদ্ধা, শান্তির আহ্বান জামায়াতের

খামেনির স্মরণে শোক বইয়ে স্বাক্ষর করলেন গোলাম পরওয়ার

ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি সম্মান জানিয়ে ঢাকায় ইরান দূতাবাসে সংরক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

গতকাল শুক্রবার সকালে ঢাকাস্থ ইরান দূতাবাসে খোলা শোক বইয়ে তিনি স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

গোলাম পরওয়ার বলেন, মুসলিম উম্মাহর ইতিহাসে প্রভাবশালী মুসলিম ধর্মীয় নেতাদের অবদান সব সময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

তিনি দোয়া করে বলেন, মহান আল্লাহ যেন তাঁদের প্রতি তাঁর অসীম রহমত নাজিল করেন এবং সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ও দৃঢ়তা দান করেন।

তিনি বলেন, বর্তমান বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত ও সহিংসতার কারণে অসংখ্য নিরীহ মানুষের প্রাণহানি ঘটছে, যা অত্যন্ত বেদনাদায়ক। কোনো রাজনৈতিক লক্ষ্য বা স্বার্থ কখনোই নিরপরাধ মানুষের জীবনহানিকে বৈধতা দিতে পারে না। নিরীহ মানুষের রক্ত মহান আল্লাহর কাছে এক পবিত্র আমানত।

মিয়া গোলাম পরওয়ার সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম, প্রজ্ঞা ও মানবিকতার পরিচয় দেওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পররাষ্ট্রবিষয়ক বিশেষ উপদেষ্টা মীর আহমেদ বিন কাশেম আরমান।

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

খামেনির স্মরণে শোক বইয়ে স্বাক্ষর করলেন গোলাম পরওয়ার

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি সম্মান জানিয়ে ঢাকায় ইরান দূতাবাসে সংরক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

গতকাল শুক্রবার সকালে ঢাকাস্থ ইরান দূতাবাসে খোলা শোক বইয়ে তিনি স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

গোলাম পরওয়ার বলেন, মুসলিম উম্মাহর ইতিহাসে প্রভাবশালী মুসলিম ধর্মীয় নেতাদের অবদান সব সময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

তিনি দোয়া করে বলেন, মহান আল্লাহ যেন তাঁদের প্রতি তাঁর অসীম রহমত নাজিল করেন এবং সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ও দৃঢ়তা দান করেন।

তিনি বলেন, বর্তমান বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত ও সহিংসতার কারণে অসংখ্য নিরীহ মানুষের প্রাণহানি ঘটছে, যা অত্যন্ত বেদনাদায়ক। কোনো রাজনৈতিক লক্ষ্য বা স্বার্থ কখনোই নিরপরাধ মানুষের জীবনহানিকে বৈধতা দিতে পারে না। নিরীহ মানুষের রক্ত মহান আল্লাহর কাছে এক পবিত্র আমানত।

মিয়া গোলাম পরওয়ার সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম, প্রজ্ঞা ও মানবিকতার পরিচয় দেওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পররাষ্ট্রবিষয়ক বিশেষ উপদেষ্টা মীর আহমেদ বিন কাশেম আরমান।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত