ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

ট্রাফিক, নগর অবকাঠামো ও নগর নকশায় সংস্কার উদ্যোগ

যানজট নিরসনে বিশেষজ্ঞ মতামত নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সাথে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ দপ্তরে এই সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, রাজধানী ঢাকার যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে প্রধানমন্ত্রী বিশেষজ্ঞদের কথা বলেছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী শাসমুল হকের নেতৃত্বে কয়েকজন বিশেষজ্ঞদের নিয়ে তিনি বৈঠক করেন এবং এ ব্যাপারে তাদের মতামত জানেন।

সকাল ৯টা ১৩ মিনিটে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী। গতকাল রোববারও সচিবালয়ে অফিস করেছেন তিনি।

আতিকুর রহমান রুমন জানান, শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলের সংস্কার ও উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী স্থপতিদের সাথে কথা বলেছেন এবং তাদের মতামত শুনেছেন।

এছাড়া প্রধানমন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়য়া তাহের এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ আলাদাভাবে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।এই সময়ে মন্ত্রীদের সাথে ওই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরাও ছিলেন।

বিষয় : তারেক রহমান

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

যানজট নিরসনে বিশেষজ্ঞ মতামত নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image

রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সাথে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ দপ্তরে এই সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, রাজধানী ঢাকার যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে প্রধানমন্ত্রী বিশেষজ্ঞদের কথা বলেছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী শাসমুল হকের নেতৃত্বে কয়েকজন বিশেষজ্ঞদের নিয়ে তিনি বৈঠক করেন এবং এ ব্যাপারে তাদের মতামত জানেন।

সকাল ৯টা ১৩ মিনিটে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী। গতকাল রোববারও সচিবালয়ে অফিস করেছেন তিনি।

আতিকুর রহমান রুমন জানান, শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলের সংস্কার ও উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী স্থপতিদের সাথে কথা বলেছেন এবং তাদের মতামত শুনেছেন।

এছাড়া প্রধানমন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়য়া তাহের এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ আলাদাভাবে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।এই সময়ে মন্ত্রীদের সাথে ওই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরাও ছিলেন।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত