ঢাকা | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ — নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছর বয়সী কিশোরী আমেনাকে তার বাবার কাছ থেকে অপহরণ ও পরবর্তীতে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজনৈতিক দল ‘আমজনতার দল’। দলটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিশোরী আমেনা ধর্ষণের শিকার হওয়ার পর তার বিচার চেয়েছিলেন। এই বিচার চাওয়ার কারণেই তাকে তার বাবার কাছ থেকে জোরপূর্বক অপহরণ করা হয় এবং পরে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। আমজনতার দল এই ঘটনাকে মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জনগণের নিরাপত্তা ও অধিকার নিয়ে কোনো ধরনের আপস করা হবে না। বিজ্ঞপ্তিতে প্রশাসনের কাছে ঘটনার মূল হোতা ও সংশ্লিষ্ট সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
বিষয় : আমজনতার দল

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন