ঢাকা    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

ইফতারকালে ইন্তেকাল করেন ৯০ বছর বয়সী লাল বানু, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্বজনরা

মহসিন পারভেজের নানীর ইন্তেকাল, জানাজা ও দাফন সম্পন্ন

আমজনতার দলের ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক মোঃ মহসিন পারভেজের নানী লাল বানু (৯০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)। গত ২৬ ফেব্রুয়ারি (বুধবার) ইফতার করাকালীন সময়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, লাল বানু দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বয়সজনিত শারীরিক দুর্বলতার কারণে তিনি নিয়মিত চিকিৎসাধীন ছিলেন।

পরদিন ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বাদ জুমা, ব্রাহ্মণবাড়িয়ার তেলিনগরে অবস্থিত জামিয়া রাহিমিয়া কাসিমুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

জানাজার নামাজে ইমামতি করেন মরহুমার নাতি ও মহসিন পারভেজের মামাতো ভাই হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম। জানাজায় স্থানীয় আলেম-ওলামা, আত্মীয়স্বজন, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন।

এদিকে মরহুমার আরেক নাতি এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ উত্তর-এর সভাপতি মোহাম্মদ উমর ফারুক দেশবাসী ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়ে বলেন,

“আল্লাহ যেন আমার নানীকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, তাঁর কবরকে নূরের আলোয় ভরিয়ে দেন এবং আমাদের সবাইকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন।”

শোকবার্তায় আমজনতার দল-এর স্থানীয় নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিষয় : মোঃ মহসিন পারভেজ মোহাম্মদ উমর ফারুক

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

মহসিন পারভেজের নানীর ইন্তেকাল, জানাজা ও দাফন সম্পন্ন

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আমজনতার দলের ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক মোঃ মহসিন পারভেজের নানী লাল বানু (৯০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)। গত ২৬ ফেব্রুয়ারি (বুধবার) ইফতার করাকালীন সময়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, লাল বানু দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বয়সজনিত শারীরিক দুর্বলতার কারণে তিনি নিয়মিত চিকিৎসাধীন ছিলেন।

পরদিন ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বাদ জুমা, ব্রাহ্মণবাড়িয়ার তেলিনগরে অবস্থিত জামিয়া রাহিমিয়া কাসিমুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

জানাজার নামাজে ইমামতি করেন মরহুমার নাতি ও মহসিন পারভেজের মামাতো ভাই হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম। জানাজায় স্থানীয় আলেম-ওলামা, আত্মীয়স্বজন, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন।

এদিকে মরহুমার আরেক নাতি এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ উত্তর-এর সভাপতি মোহাম্মদ উমর ফারুক দেশবাসী ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়ে বলেন,

“আল্লাহ যেন আমার নানীকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, তাঁর কবরকে নূরের আলোয় ভরিয়ে দেন এবং আমাদের সবাইকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন।”

শোকবার্তায় আমজনতার দল-এর স্থানীয় নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত