ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

ছুরিকাঘাতে প্রাণ গেল কুরআন হাফেজ তরুণের

রাজনগর উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মর্মান্তিক হত্যাকাণ্ড

ছবি : বামে অভিযুক্ত আতিক, ডানে নিহত তারেক

রাজনগর উপজেলা এ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবক খুন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। অভিযুক্ত আতিক নিহত তারেকের সমবয়সী এবং একই গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ঘড়গাঁও গ্রামের একটি মাঠে স্থানীয় যুবকরা ক্রিকেট খেলছিলেন। খেলার একপর্যায়ে জোরে বল করাকে কেন্দ্র করে তারেক ও আতিকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে এ তর্কবিতর্ক চরম আকার ধারণ করলে আতিক ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তারেককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় তারেক মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে তাকে সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

সামান্য একটি খেলাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। বর্তমানে ঘড়গাঁও গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আরও স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্ত আতিক নামের ছেলেটি ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত এবং নিহত তারেক একজন কুরআন হাফেজ।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

রাজনগর উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মর্মান্তিক হত্যাকাণ্ড

প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

রাজনগর উপজেলা এ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবক খুন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। অভিযুক্ত আতিক নিহত তারেকের সমবয়সী এবং একই গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ঘড়গাঁও গ্রামের একটি মাঠে স্থানীয় যুবকরা ক্রিকেট খেলছিলেন। খেলার একপর্যায়ে জোরে বল করাকে কেন্দ্র করে তারেক ও আতিকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে এ তর্কবিতর্ক চরম আকার ধারণ করলে আতিক ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তারেককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় তারেক মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে তাকে সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

সামান্য একটি খেলাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। বর্তমানে ঘড়গাঁও গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আরও স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্ত আতিক নামের ছেলেটি ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত এবং নিহত তারেক একজন কুরআন হাফেজ।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত