ঢাকা    রোববার, ১৯ এপ্রিল ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

সংক্ষিপ্ত আলোচনা, দোয়া ও সম্মিলিত ইফতারে মিলনমেলা; ঈদের পর বৃহৎ গেট-টুগেদারের ঘোষণা

বাংলা গ্লোবাল বুলেটিন-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

গতকাল ২৫ ফেব্রুয়ারি (বুধবার) অনলাইন ভিত্তিক সংবাদমাধ্যম বাংলা গ্লোবাল বুলেটিন-এর উদ্যোগে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানটির কর্মরত সাংবাদিক, শিক্ষানবিস সংবাদকর্মী, কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত অতিথি ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভা, বিশেষ দোয়া মাহফিল এবং সম্মিলিত ইফতারের মাধ্যমে এক আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। অংশগ্রহণকারীরা রমজানের তাৎপর্য, সংযম, সহমর্মিতা ও পেশাগত ঐক্যের গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন।

এ বিষয়ে সংবাদমাধ্যমটির নির্বাহী সম্পাদক ও আমজনতার দলের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মহসিন পারভেজ বলেন,

“স্বল্প সময়ের নোটিসে এই ইফতার মাহফিলের আয়োজন করায় ঢাকার বাইরে কর্মরত আমাদের সাংবাদিক ও কর্মীরা যোগ দিতে পারেননি। ঢাকায় অবস্থানরত অনেক সহকর্মীও গুরুত্বপূর্ণ এসাইনমেন্টে ব্যস্ত থাকায় সময়মতো উপস্থিত হতে পারেননি। তাই ঈদের পর আমরা সকল সহকর্মী, শুভানুধ্যায়ী ও অতিথিদের নিয়ে একটি বৃহৎ গেট-টুগেদার আয়োজনের পরিকল্পনা করছি।”

তিনি আরও বলেন, এ ধরনের মিলনমেলা পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সংহতি ও পেশাগত দায়বদ্ধতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানটি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আয়োজন করা হয়, যা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এবং অধিক অংশগ্রহণ নিশ্চিত করে আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

বাংলা গ্লোবাল বুলেটিন-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

গতকাল ২৫ ফেব্রুয়ারি (বুধবার) অনলাইন ভিত্তিক সংবাদমাধ্যম বাংলা গ্লোবাল বুলেটিন-এর উদ্যোগে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানটির কর্মরত সাংবাদিক, শিক্ষানবিস সংবাদকর্মী, কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত অতিথি ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভা, বিশেষ দোয়া মাহফিল এবং সম্মিলিত ইফতারের মাধ্যমে এক আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। অংশগ্রহণকারীরা রমজানের তাৎপর্য, সংযম, সহমর্মিতা ও পেশাগত ঐক্যের গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন।

এ বিষয়ে সংবাদমাধ্যমটির নির্বাহী সম্পাদক ও আমজনতার দলের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মহসিন পারভেজ বলেন,

“স্বল্প সময়ের নোটিসে এই ইফতার মাহফিলের আয়োজন করায় ঢাকার বাইরে কর্মরত আমাদের সাংবাদিক ও কর্মীরা যোগ দিতে পারেননি। ঢাকায় অবস্থানরত অনেক সহকর্মীও গুরুত্বপূর্ণ এসাইনমেন্টে ব্যস্ত থাকায় সময়মতো উপস্থিত হতে পারেননি। তাই ঈদের পর আমরা সকল সহকর্মী, শুভানুধ্যায়ী ও অতিথিদের নিয়ে একটি বৃহৎ গেট-টুগেদার আয়োজনের পরিকল্পনা করছি।”

তিনি আরও বলেন, এ ধরনের মিলনমেলা পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সংহতি ও পেশাগত দায়বদ্ধতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানটি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আয়োজন করা হয়, যা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এবং অধিক অংশগ্রহণ নিশ্চিত করে আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত