ঢাকা    রোববার, ১৯ এপ্রিল ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

ভিভিআইপিদের বিশেষ প্রোটোকল ছাড়াই চলাচলের নতুন দৃশ্য

রাষ্ট্রপতির গাড়িবহর সিগন্যালে আটকে পড়ল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রাষ্ট্রপতির গাড়িবহর সিগন্যালে আটকে পড়ল
ছবি: সংগৃহীত

ভিভিআইপিদের বিশেষ প্রোটোকল নিয়ে যাতায়াতের কারণে জনভোগান্তির বিষয়টি এক সময় বেশ পরিচিত দৃশ্য ছিল। তবে সে দৃশ্য বদলে গেছে এবার। বিশেষ প্রোটোকল ছাড়াই চলাফেরা করছেন ভিভিআইপিরা। এবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের গাড়িবহর আটকে গেছে সিগন্যালে।

এমন দৃশ্যের দেখা মিলেছে আজ বুধবার। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষ্যে বনানীর সামরিক বাহিনী কবরস্থানে শ্রদ্ধা নিবেদনে গিয়েছিলেন তিনি। পথিমধ্যে কারওয়ান বাজারে যানজটের মুখে পড়েন তিনি। 

রাষ্ট্রপতির গাড়িবহর কারওয়ান বাজার এলে সিগন্যালে আটকে পড়েন। এই সময় তার পেছনে থাকা গাড়িবহর ও সাধারণ যানবাহনও আটকে যায়। কিছুক্ষণের মধ্যেই অবশ্য সিগন্যাল ছেড়ে দেওয়া হলে চলতে শুরু তার গাড়িবহর।

এমন দৃশ্য অবশ্য নতুন নয়। তার আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরকেও যানজটে আটকে থাকতে দেখা গেছে। এমনকি তার সঙ্গে অনেককে ছবিও তুলতে দেখা যায়।

এমন দৃশ্য এই দুই বছর আগেও ছিল অকল্পনীয়। প্রধানমন্ত্রী চলাচলের জন্য পুরো রাস্তা বন্ধ তো রাখা হতোই, ফুটপাথ দিয়েও পথচারী পারাপারে ছিল নিষেধাজ্ঞা। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে আসার পর প্রথম দিনেই তেমন কিছু না করার নির্দেশ দেন পুলিশের মহাপরিদর্শককে। তারই ধারাবাহিকতায় আজ রাষ্ট্রপতির গাড়িবহরও রাস্তায় চলাচল করেছে স্বাভাবিক নিয়ম মেনেই। 

বিষয় : তারেক রহমান মো. সাহাবুদ্দিন

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

রাষ্ট্রপতির গাড়িবহর সিগন্যালে আটকে পড়ল

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ভিভিআইপিদের বিশেষ প্রোটোকল নিয়ে যাতায়াতের কারণে জনভোগান্তির বিষয়টি এক সময় বেশ পরিচিত দৃশ্য ছিল। তবে সে দৃশ্য বদলে গেছে এবার। বিশেষ প্রোটোকল ছাড়াই চলাফেরা করছেন ভিভিআইপিরা। এবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের গাড়িবহর আটকে গেছে সিগন্যালে।

এমন দৃশ্যের দেখা মিলেছে আজ বুধবার। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষ্যে বনানীর সামরিক বাহিনী কবরস্থানে শ্রদ্ধা নিবেদনে গিয়েছিলেন তিনি। পথিমধ্যে কারওয়ান বাজারে যানজটের মুখে পড়েন তিনি। 

রাষ্ট্রপতির গাড়িবহর কারওয়ান বাজার এলে সিগন্যালে আটকে পড়েন। এই সময় তার পেছনে থাকা গাড়িবহর ও সাধারণ যানবাহনও আটকে যায়। কিছুক্ষণের মধ্যেই অবশ্য সিগন্যাল ছেড়ে দেওয়া হলে চলতে শুরু তার গাড়িবহর।

এমন দৃশ্য অবশ্য নতুন নয়। তার আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরকেও যানজটে আটকে থাকতে দেখা গেছে। এমনকি তার সঙ্গে অনেককে ছবিও তুলতে দেখা যায়।

এমন দৃশ্য এই দুই বছর আগেও ছিল অকল্পনীয়। প্রধানমন্ত্রী চলাচলের জন্য পুরো রাস্তা বন্ধ তো রাখা হতোই, ফুটপাথ দিয়েও পথচারী পারাপারে ছিল নিষেধাজ্ঞা। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে আসার পর প্রথম দিনেই তেমন কিছু না করার নির্দেশ দেন পুলিশের মহাপরিদর্শককে। তারই ধারাবাহিকতায় আজ রাষ্ট্রপতির গাড়িবহরও রাস্তায় চলাচল করেছে স্বাভাবিক নিয়ম মেনেই। 

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত