ঢাকা    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের স্পষ্ট ঘোষণা

বিডিআর হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন হচ্ছে না


অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিডিআর হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন হচ্ছে না
ছবি: সংগৃহীত

বিডিআর হত্যাকাণ্ডে নতুন কোনো তদন্ত কমিশন হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে শহীদ সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকার জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছিল। প্রায় ৭০টির মতো সুপারিশ করা হয়েছে, সেগুলো বাস্তবায়নের চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডের যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করা হবে। ভবিষ্যতে  এই জাতীয় কোনো ঘটনা আমাদের জাতীয় জীবনে আর না দেখতে হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই ঘটনা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি ছিল। সেনাবাহিনীকে দুর্বল করাই একটা লক্ষ্য ছিল। এ কাজটা তারাই করতে পারে, যারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে না।

বিষয় : সালাহউদ্দিন আহমদ বিডিআর হত্যাকাণ্ড

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬


বিডিআর হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন হচ্ছে না

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বিডিআর হত্যাকাণ্ডে নতুন কোনো তদন্ত কমিশন হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে শহীদ সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকার জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছিল। প্রায় ৭০টির মতো সুপারিশ করা হয়েছে, সেগুলো বাস্তবায়নের চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডের যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করা হবে। ভবিষ্যতে  এই জাতীয় কোনো ঘটনা আমাদের জাতীয় জীবনে আর না দেখতে হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই ঘটনা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি ছিল। সেনাবাহিনীকে দুর্বল করাই একটা লক্ষ্য ছিল। এ কাজটা তারাই করতে পারে, যারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে না।


বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত