ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

রমজানের শিক্ষা ও ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দিতে প্রধান কার্যালয়ে মিলনমেলার আয়োজন

‘বাংলা গ্লোবাল বুলেটিন’-এর উদ্যোগে ইফতার মাহফিল আজ

আজ ২৫ ফেব্রুয়ারি (বুধবার) সদ্য যাত্রা শুরু করা অনলাইন ভিত্তিক সংবাদমাধ্যম “বাংলা গ্লোবাল বুলেটিন”-এর উদ্যোগে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রতিষ্ঠানটির কর্মরত সকল সাংবাদিক, শিক্ষানবিস সংবাদকর্মী, কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত অতিথি ও শুভানুধ্যায়ীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ইফতার মাহফিল উপলক্ষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসের পবিত্রতা, আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সহকর্মী ও শুভানুধ্যায়ীদের নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিলিত হওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে সংবাদমাধ্যমটির নির্বাহী সম্পাদক ও আমজনতার দলের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মহসিন পারভেজ বলেন,

“মূলত পবিত্র রমজান মাসের মহত্ব ও শিক্ষা সহকর্মী এবং শুভানুধ্যায়ীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সবাইকে একসাথে ইফতার করিয়ে একটি মিলনমেলার পরিবেশ তৈরি করতেই ‘বাংলা গ্লোবাল বুলেটিন’ কর্তৃপক্ষ এই ইফতার মাহফিলের আয়োজন করেছে।”

তিনি আরও বলেন, এই ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে, যা একটি গণমাধ্যম প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বিশেষ দোয়া মাহফিল, সংক্ষিপ্ত আলোচনা এবং সম্মিলিত ইফতারের মাধ্যমে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরির প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজকরা।

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

‘বাংলা গ্লোবাল বুলেটিন’-এর উদ্যোগে ইফতার মাহফিল আজ

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আজ ২৫ ফেব্রুয়ারি (বুধবার) সদ্য যাত্রা শুরু করা অনলাইন ভিত্তিক সংবাদমাধ্যম “বাংলা গ্লোবাল বুলেটিন”-এর উদ্যোগে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রতিষ্ঠানটির কর্মরত সকল সাংবাদিক, শিক্ষানবিস সংবাদকর্মী, কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত অতিথি ও শুভানুধ্যায়ীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ইফতার মাহফিল উপলক্ষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসের পবিত্রতা, আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সহকর্মী ও শুভানুধ্যায়ীদের নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিলিত হওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে সংবাদমাধ্যমটির নির্বাহী সম্পাদক ও আমজনতার দলের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মহসিন পারভেজ বলেন,

“মূলত পবিত্র রমজান মাসের মহত্ব ও শিক্ষা সহকর্মী এবং শুভানুধ্যায়ীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সবাইকে একসাথে ইফতার করিয়ে একটি মিলনমেলার পরিবেশ তৈরি করতেই ‘বাংলা গ্লোবাল বুলেটিন’ কর্তৃপক্ষ এই ইফতার মাহফিলের আয়োজন করেছে।”

তিনি আরও বলেন, এই ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে, যা একটি গণমাধ্যম প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বিশেষ দোয়া মাহফিল, সংক্ষিপ্ত আলোচনা এবং সম্মিলিত ইফতারের মাধ্যমে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরির প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজকরা।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত