ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

রিটের মাধ্যমে বৈষম্যমূলক নিয়োগ নীতি প্রশ্নবিদ্ধ

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ
ছবি: সংগৃহীত

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে নির্বাহী বা জ্যেষ্ঠ নির্বাহী পদে শুধু মুসলিম ও পুরুষদের আবেদন চেয়ে দেওয়া চাকরির বিজ্ঞপ্তিতে লিঙ্গ ও ধর্ম ব্যতিরেকে বৈষম্যহীন নিয়োগ নীতি কেন লঙ্ঘন হয়েছে বলে ঘোষণা করা হবে না, তা জানতে সরকারের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার  এ-সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন।

একই সঙ্গে সরকারি-বেসরকারি সব কর্মস্থলে বৈষম্যহীনভাবে চাকরির নীতিমালা তৈরি ও বাস্তবায়নের জন্য কেন আদেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে ওই রুলে।

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস গত ২৬ জানুয়ারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে প্রতিষ্ঠানটির নির্বাহী ও জ্যেষ্ঠ নির্বাহী পদে শুধু পুরুষ ও মুসলিম ব্যক্তিদের আবেদন করতে বলা হয়। এই নিয়োগ বিজ্ঞপ্তিকে বৈষম্যমূলক দাবি করে হাইকোর্টে রিট করেন আইনজীবী অনামিকা নাহরিন।

বিষয় : ইবনে সিনা রিট

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে নির্বাহী বা জ্যেষ্ঠ নির্বাহী পদে শুধু মুসলিম ও পুরুষদের আবেদন চেয়ে দেওয়া চাকরির বিজ্ঞপ্তিতে লিঙ্গ ও ধর্ম ব্যতিরেকে বৈষম্যহীন নিয়োগ নীতি কেন লঙ্ঘন হয়েছে বলে ঘোষণা করা হবে না, তা জানতে সরকারের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার  এ-সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন।

একই সঙ্গে সরকারি-বেসরকারি সব কর্মস্থলে বৈষম্যহীনভাবে চাকরির নীতিমালা তৈরি ও বাস্তবায়নের জন্য কেন আদেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে ওই রুলে।

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস গত ২৬ জানুয়ারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে প্রতিষ্ঠানটির নির্বাহী ও জ্যেষ্ঠ নির্বাহী পদে শুধু পুরুষ ও মুসলিম ব্যক্তিদের আবেদন করতে বলা হয়। এই নিয়োগ বিজ্ঞপ্তিকে বৈষম্যমূলক দাবি করে হাইকোর্টে রিট করেন আইনজীবী অনামিকা নাহরিন।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত