ঢাকা    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

স্বাধীনতার পর প্রথমবার রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহে নামাজ পড়তে পারেননি

প্রটোকল ভাঙার অভিযোগ, ক্ষুব্ধ রাষ্ট্রপতি


অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

প্রটোকল ভাঙার অভিযোগ, ক্ষুব্ধ রাষ্ট্রপতি
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অভিযোগ করেছেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তাকে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশ নিতে বাধা দিয়েছে। সম্প্রতি বঙ্গভবনে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ সময় ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাধীনতার পর থেকে প্রচলিত রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি রাজধানীর সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করে আসছেন। তবে গত দুই ঈদে তিনি সেখানে অংশ নিতে পারেননি। নিরাপত্তা সংশ্লিষ্ট দফতরের মাধ্যমে তাকে জানানো হয়, তিনি যেন জাতীয় ঈদগাহে না যান।

তিনি বলেন, তাকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছিল যে ঈদের জামাতে অংশ নিতে সেখানে উপস্থিত না হতে। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে—এ প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি ধারণা প্রকাশ করেন, তাকে মানসিকভাবে চাপে রাখাই হয়তো এর উদ্দেশ্য ছিল।

রাষ্ট্রপতির দাবি, তাকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করে স্বেচ্ছায় পদত্যাগে বাধ্য করার চেষ্টা থাকতে পারে। তার মতে, এমন পরিস্থিতি তৈরি হলে অসাংবিধানিকভাবে পছন্দের কাউকে রাষ্ট্রপতির পদে বসানো এবং নির্বাচন বিলম্বিত করার সুযোগ তৈরি হতে পারত।

বিষয় : ড. মুহাম্মদ ইউনূস মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬


প্রটোকল ভাঙার অভিযোগ, ক্ষুব্ধ রাষ্ট্রপতি

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অভিযোগ করেছেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তাকে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশ নিতে বাধা দিয়েছে। সম্প্রতি বঙ্গভবনে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ সময় ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাধীনতার পর থেকে প্রচলিত রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি রাজধানীর সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করে আসছেন। তবে গত দুই ঈদে তিনি সেখানে অংশ নিতে পারেননি। নিরাপত্তা সংশ্লিষ্ট দফতরের মাধ্যমে তাকে জানানো হয়, তিনি যেন জাতীয় ঈদগাহে না যান।

তিনি বলেন, তাকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছিল যে ঈদের জামাতে অংশ নিতে সেখানে উপস্থিত না হতে। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে—এ প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি ধারণা প্রকাশ করেন, তাকে মানসিকভাবে চাপে রাখাই হয়তো এর উদ্দেশ্য ছিল।

রাষ্ট্রপতির দাবি, তাকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করে স্বেচ্ছায় পদত্যাগে বাধ্য করার চেষ্টা থাকতে পারে। তার মতে, এমন পরিস্থিতি তৈরি হলে অসাংবিধানিকভাবে পছন্দের কাউকে রাষ্ট্রপতির পদে বসানো এবং নির্বাচন বিলম্বিত করার সুযোগ তৈরি হতে পারত।


বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত