ঢাকা    রোববার, ১৯ এপ্রিল ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

সংবিধানের ৭৪ অনুচ্ছেদের ব্যাখ্যা দিলেন অ্যাডভোকেট শিশির মনির

প্রথম অধিবেশনে যেকোনো এমপি হতে পারবেন স্পিকার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

প্রথম অধিবেশনে যেকোনো এমপি হতে পারবেন স্পিকার
ছবি: সংগৃহীত

সংবিধান বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট  শিশির মনির বলেছেন, যেহেতু স্পিকার এবং ডেপুটি স্পিকারের পদ বর্তমানে খালি আছে, তাই জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংবিধানের ৭৪ অনুচ্ছেদ ও কার্যপ্রণালি বিধি ৮-১০ মোতাবেক যেকোনো সংসদ সদস্য স্পিকার হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। 

রোববার (২২ ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ বিষয়ে ব্যাখ্যা দেন।

আইনজীবী শিশির মনির বলেন, গত ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি তারিখে সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। সংবিধানের ৭২ অনুচ্ছেদ মোতাবেক রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুসারে ১৫ মার্চ তারিখের মধ্যে সংসদের অধিবেশন আহ্বান করবেন। যেহেতু স্পিকার এবং ডেপুটি স্পিকারের পদ খালি আছে, তাই প্রথম অধিবেশনে সংবিধানের ৭৪ অনুচ্ছেদ ও কার্যপ্রণালি বিধি ৮-১০ মোতাবেক যে কোনো সংসদ সদস্য স্পিকার হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। প্রথম অধিবেশনে অধিবেশনে সংসদ সদস্যদের মধ্য থেকে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন।

বিষয় : শিশির মনির

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

প্রথম অধিবেশনে যেকোনো এমপি হতে পারবেন স্পিকার

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সংবিধান বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট  শিশির মনির বলেছেন, যেহেতু স্পিকার এবং ডেপুটি স্পিকারের পদ বর্তমানে খালি আছে, তাই জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংবিধানের ৭৪ অনুচ্ছেদ ও কার্যপ্রণালি বিধি ৮-১০ মোতাবেক যেকোনো সংসদ সদস্য স্পিকার হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। 

রোববার (২২ ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ বিষয়ে ব্যাখ্যা দেন।

আইনজীবী শিশির মনির বলেন, গত ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি তারিখে সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। সংবিধানের ৭২ অনুচ্ছেদ মোতাবেক রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুসারে ১৫ মার্চ তারিখের মধ্যে সংসদের অধিবেশন আহ্বান করবেন। যেহেতু স্পিকার এবং ডেপুটি স্পিকারের পদ খালি আছে, তাই প্রথম অধিবেশনে সংবিধানের ৭৪ অনুচ্ছেদ ও কার্যপ্রণালি বিধি ৮-১০ মোতাবেক যে কোনো সংসদ সদস্য স্পিকার হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। প্রথম অধিবেশনে অধিবেশনে সংসদ সদস্যদের মধ্য থেকে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত