১৮ মাস পর আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে পুরোনো দায়িত্ব ও কর্মস্থলে ফিরলেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দীর্ঘ এই বিরতিতে তিনি ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে।
মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে সকালে পৌঁছালেই তাকে বরণ করে নেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন গ্রামীণ পরিবারের বিভিন্ন সংগঠন এবং ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টারা।
পরে ড. ইউনূস তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
২০০৬ সালের শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া এই অর্থনীতিবিদ এ মাসের শেষ নাগাদ সরকারি বাসভবন যমুনা থেকে ঢাকার গুলশানে তার নিজস্ব বাসভবনে ফিরে যাওয়ার পরিকল্পনার কথাও জানান।
বিষয় : ড. মুহাম্মদ ইউনূস

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬
১৮ মাস পর আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে পুরোনো দায়িত্ব ও কর্মস্থলে ফিরলেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দীর্ঘ এই বিরতিতে তিনি ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে।
মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে সকালে পৌঁছালেই তাকে বরণ করে নেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন গ্রামীণ পরিবারের বিভিন্ন সংগঠন এবং ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টারা।
পরে ড. ইউনূস তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
২০০৬ সালের শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া এই অর্থনীতিবিদ এ মাসের শেষ নাগাদ সরকারি বাসভবন যমুনা থেকে ঢাকার গুলশানে তার নিজস্ব বাসভবনে ফিরে যাওয়ার পরিকল্পনার কথাও জানান।

আপনার মতামত লিখুন