এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ-এর ‘আরেকটি গণ-অভ্যুত্থান’ বিষয়ক সতর্কবার্তাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে কড়া জবাব দিয়েছেন আম জনতার দলের সাধারণ সম্পাদক মোঃ তারেক রহমান।
ফুয়াদের বক্তব্যের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তারেক রহমান ব্যারিস্টার ফুয়াদকে ‘মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারী’ হিসেবে আখ্যা দেন এবং তাকে রাজপথে মোকাবিলার ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন,
‘আর একটা গণ-অভ্যুত্থানের জন্য প্রস্তুত থাকতে বলছে ব্যারিস্টার ফুয়াদ। সেই গণ-অভ্যুত্থানে আমি ব্যারিস্টার ফুয়াদকে প্রতিপক্ষ হিসাবেই চাই।’
তিনি এই দ্বন্দ্বকে আদর্শিক লড়াই হিসেবে উল্লেখ করে আরও লেখেন,
‘ব্যারিস্টার ফুয়াদের চাঁদ-তারার সাথে লাল-সবুজের লড়াই হবে।’
পোস্টে তারেক রহমান অভিযোগ করেন, ব্যারিস্টার ফুয়াদ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছেন এবং শহীদদের নিয়ে উপহাস করছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,
‘মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত, আর মুখ ভেঙিয়ে মুক্তিযুদ্ধের শহীদের অসম্মানের জবাব যুক্তি-তর্কে নয়, রাজপথে দিতে চাই।’
এর আগে রবিবার (১৫ ফেব্রুয়ারি) বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-কে উদ্দেশ্য করে সতর্কবার্তা দেন। তিনি বলেন, বিএনপির ভেতরে যারা ‘নব্য আওয়ামী ফ্যাসিবাদী’ হয়ে উঠছেন, তাদের নিয়ন্ত্রণ করতে না পারলে তারেক রহমানের জন্য ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে।
ফুয়াদ মন্তব্য করেন,
‘আপনার দলের মধ্যে যদি তাদের নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনার পতন হাসিনার চেয়েও ভয়াবহ রকম হবে। আরেকটা গণ-অভ্যুত্থানের জন্য প্রস্তুত থাকুন।’
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ব্যারিস্টার ফুয়াদ। সেখানে তিনি ভোটের দিন প্রকাশ্যে ব্যালট ছিনতাই, কেন্দ্র দখল এবং প্রশাসনের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন।
ব্যারিস্টার ফুয়াদের ‘গণ-অভ্যুত্থান’ ও ‘পতন’ বিষয়ক বক্তব্যের পরই আম জনতার দলের নেতা তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে এই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন, যা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।
বিষয় : তারেক রহমান আসাদুজ্জামান ফুয়াদ

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন