ঢাকা    শনিবার, ০৬ জুন ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

আমজনতার দল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোঃ মহসিন পারভেজের ফেসবুক পোস্টে প্রতিহিংসার বদলে ন্যায়ের রাজনীতির প্রত্যাশা

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের প্রতি প্রত্যাশার বার্তা: সুশাসন ও মানবিক নেতৃত্বের আহ্বান

আমজনতার দল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোঃ মহসিন পারভেজ তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে গতকাল রাতে প্রকাশিত এক পোস্টে সদ্য দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ-এর প্রতি শুভেচ্ছা ও প্রত্যাশার কথা জানান।

পোস্টে তিনি উল্লেখ করেন, সালাউদ্দিন আহমেদ রাজনীতির কঠিন পথ অতিক্রম করেছেন এবং ব্যক্তিগত জীবনে চরম অন্যায় ও ‘গুম’-এর মতো দুঃসহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। এমন একজন ব্যক্তি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হওয়ায় সাধারণ মানুষের প্রত্যাশা, তিনি যেন প্রতিহিংসার বদলে সুশাসনকে অগ্রাধিকার দেন।

মহসিন পারভেজ তার বক্তব্যে বলেন, একজন ভুক্তভোগী হিসেবে সালাউদ্দিন আহমেদ অন্যায়ের ক্ষত কতটা গভীর হয় তা ভালোভাবেই জানেন। তাই তার নেতৃত্বে দেশে এমন একটি সংস্কৃতি গড়ে ওঠার প্রত্যাশা করা হয়, যেখানে আইনের শাসন নিশ্চিত হবে, মানবিকতা প্রাধান্য পাবে এবং সততা ও নিষ্ঠার মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত, জনবান্ধব প্রশাসন গড়ে উঠবে।

পোস্টে আরও বলা হয়, “অন্ধকার দিয়ে অন্ধকার দূর করা যায় না, কেবল আলোই তা পারে”—এই দর্শনে বিশ্বাস রেখে যদি তিনি ক্ষমা, ন্যায় ও নৈতিকতার পথে অগ্রসর হন, তবে দেশে নতুন করে কোনো ‘গুম’ বা অন্যায়ের পুনরাবৃত্তি ঘটবে না।

বার্তার শেষে স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে অভিনন্দন ও শুভকামনা জানিয়ে বলা হয়, তিনি যেন আগামীর বাংলাদেশের জন্য আস্থার প্রতীক হয়ে ওঠেন।

উল্লেখ্য, মোঃ মহসিন পারভেজ আমজনতার দল-এর ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিষয় : সালাউদ্দিন আহমেদে মোঃ মহসিন পারভেজ

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

শনিবার, ০৬ জুন ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের প্রতি প্রত্যাশার বার্তা: সুশাসন ও মানবিক নেতৃত্বের আহ্বান

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আমজনতার দল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোঃ মহসিন পারভেজ তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে গতকাল রাতে প্রকাশিত এক পোস্টে সদ্য দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ-এর প্রতি শুভেচ্ছা ও প্রত্যাশার কথা জানান।

পোস্টে তিনি উল্লেখ করেন, সালাউদ্দিন আহমেদ রাজনীতির কঠিন পথ অতিক্রম করেছেন এবং ব্যক্তিগত জীবনে চরম অন্যায় ও ‘গুম’-এর মতো দুঃসহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। এমন একজন ব্যক্তি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হওয়ায় সাধারণ মানুষের প্রত্যাশা, তিনি যেন প্রতিহিংসার বদলে সুশাসনকে অগ্রাধিকার দেন।

মহসিন পারভেজ তার বক্তব্যে বলেন, একজন ভুক্তভোগী হিসেবে সালাউদ্দিন আহমেদ অন্যায়ের ক্ষত কতটা গভীর হয় তা ভালোভাবেই জানেন। তাই তার নেতৃত্বে দেশে এমন একটি সংস্কৃতি গড়ে ওঠার প্রত্যাশা করা হয়, যেখানে আইনের শাসন নিশ্চিত হবে, মানবিকতা প্রাধান্য পাবে এবং সততা ও নিষ্ঠার মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত, জনবান্ধব প্রশাসন গড়ে উঠবে।

পোস্টে আরও বলা হয়, “অন্ধকার দিয়ে অন্ধকার দূর করা যায় না, কেবল আলোই তা পারে”—এই দর্শনে বিশ্বাস রেখে যদি তিনি ক্ষমা, ন্যায় ও নৈতিকতার পথে অগ্রসর হন, তবে দেশে নতুন করে কোনো ‘গুম’ বা অন্যায়ের পুনরাবৃত্তি ঘটবে না।

বার্তার শেষে স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে অভিনন্দন ও শুভকামনা জানিয়ে বলা হয়, তিনি যেন আগামীর বাংলাদেশের জন্য আস্থার প্রতীক হয়ে ওঠেন।

উল্লেখ্য, মোঃ মহসিন পারভেজ আমজনতার দল-এর ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত