ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

মোদি না এলে উপরাষ্ট্রপতি বা পররাষ্ট্রমন্ত্রী পাঠাতে পারে দিল্লি

মোদি-শেহবাজসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ, তারেক রহমানের শপথে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মোদি-শেহবাজসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ, তারেক রহমানের শপথে

বাংলাদেশের নতুন সরকার আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নিতে যাচ্ছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠন হতে যাওয়া মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে চীন, ভারত, পাকিস্তানসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

এরই ধারাবাহিকতায় শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে আমন্ত্রণপত্রটি পৌঁছে দেওয়া হয়।

তবে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের দাবি, এই অনুষ্ঠানে নরেন্দ্র মোদির থাকার সম্ভাবনাই কম।

কারণ তিনি ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে যাচ্ছেন। ম্যাক্রোঁ আগামী সপ্তাহে এআই ইমপ্যাক্ট সামিটে অংশ নিতে ভারত সফরে আসছেন এবং তার সফর শুরু হবে মুম্বাই থেকে।

সংবাদমাধ্যমটি বলছে, শপথ অনুষ্ঠানে ভারত সরকারের পক্ষ থেকে সম্ভবত উপরাষ্ট্রপতি অথবা পররাষ্ট্রমন্ত্রী—প্রতিনিধিত্ব করতে পারেন বলে জানা গেছে।

সংশ্লিষ্টদের মতে, ভারতীয় পক্ষও তড়িঘড়ি করে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বার্তা দিতে চায় না, যদিও সাম্প্রতিক সময়ে তলানিতে ঠেকা সম্পর্ক পুনর্গঠন করা তাদের অগ্রাধিকারের মধ্যে রয়েছে।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে একই মঞ্চ ভাগ করে নেওয়ার বিষয়টিও ভাবনার কারণ, যাকেও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হতে পারে।’

প্রতিবেদনে বলা হয়, বিএনপি নেতৃত্বাধীন সরকারের শপথ অনুষ্ঠানে সার্ক-এর অধিকাংশ সদস্য দেশের নেতাদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে।

এছাড়া চীন, মালয়েশিয়া, সৌদি আরব ও তুরস্কসহ আরও কিছু বন্ধুত্বপূর্ণ দেশের রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানদেরও আমন্ত্রণ জানানো হতে পারে।

শনিবার তারেক রহমান বলেন, তার সরকারের পররাষ্ট্রনীতি হবে বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষাকেন্দ্রিক; এটি কোনো নির্দিষ্ট দেশকেন্দ্রিক হবে না।

এছাড়া শুক্রবার তারেক রহমানের সঙ্গে প্রথম ফোনালাপে মোদি বলেন, তিনি সম্পর্ক জোরদার ও অভিন্ন উন্নয়ন লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করছেন।

জাতীয় নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ের মাধ্যমে ৬০ বছর বয়সী তারেক রহমান ৩৫ বছর পর বাংলাদেশের প্রথম পুরুষ সরকারপ্রধান হতে যাচ্ছেন।

বিষয় : তারেক রহমান নরেন্দ্র মোদি

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

মোদি-শেহবাজসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ, তারেক রহমানের শপথে

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশের নতুন সরকার আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নিতে যাচ্ছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠন হতে যাওয়া মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে চীন, ভারত, পাকিস্তানসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

এরই ধারাবাহিকতায় শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে আমন্ত্রণপত্রটি পৌঁছে দেওয়া হয়।

তবে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের দাবি, এই অনুষ্ঠানে নরেন্দ্র মোদির থাকার সম্ভাবনাই কম।

কারণ তিনি ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে যাচ্ছেন। ম্যাক্রোঁ আগামী সপ্তাহে এআই ইমপ্যাক্ট সামিটে অংশ নিতে ভারত সফরে আসছেন এবং তার সফর শুরু হবে মুম্বাই থেকে।

সংবাদমাধ্যমটি বলছে, শপথ অনুষ্ঠানে ভারত সরকারের পক্ষ থেকে সম্ভবত উপরাষ্ট্রপতি অথবা পররাষ্ট্রমন্ত্রী—প্রতিনিধিত্ব করতে পারেন বলে জানা গেছে।

সংশ্লিষ্টদের মতে, ভারতীয় পক্ষও তড়িঘড়ি করে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বার্তা দিতে চায় না, যদিও সাম্প্রতিক সময়ে তলানিতে ঠেকা সম্পর্ক পুনর্গঠন করা তাদের অগ্রাধিকারের মধ্যে রয়েছে।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে একই মঞ্চ ভাগ করে নেওয়ার বিষয়টিও ভাবনার কারণ, যাকেও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হতে পারে।’

প্রতিবেদনে বলা হয়, বিএনপি নেতৃত্বাধীন সরকারের শপথ অনুষ্ঠানে সার্ক-এর অধিকাংশ সদস্য দেশের নেতাদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে।

এছাড়া চীন, মালয়েশিয়া, সৌদি আরব ও তুরস্কসহ আরও কিছু বন্ধুত্বপূর্ণ দেশের রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানদেরও আমন্ত্রণ জানানো হতে পারে।

শনিবার তারেক রহমান বলেন, তার সরকারের পররাষ্ট্রনীতি হবে বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষাকেন্দ্রিক; এটি কোনো নির্দিষ্ট দেশকেন্দ্রিক হবে না।

এছাড়া শুক্রবার তারেক রহমানের সঙ্গে প্রথম ফোনালাপে মোদি বলেন, তিনি সম্পর্ক জোরদার ও অভিন্ন উন্নয়ন লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করছেন।

জাতীয় নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ের মাধ্যমে ৬০ বছর বয়সী তারেক রহমান ৩৫ বছর পর বাংলাদেশের প্রথম পুরুষ সরকারপ্রধান হতে যাচ্ছেন।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত