ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

মনোনয়ন রাজনীতিতে ব্যবসায়ী প্রার্থীদের প্রাধান্যে আইন প্রণয়নের পেশাগত প্রতিনিধিত্ব দুর্বল হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা

সংসদে আইনজীবীদের আসন কমছে: ত্রয়োদশ নির্বাচনে মাত্র ১৯ জন আইনজীবী এমপি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সংসদে আইনজীবীদের আসন কমছে: ত্রয়োদশ নির্বাচনে মাত্র ১৯ জন আইনজীবী এমপি
ছবি: সংগৃহীত

একসময় জাতীয় সংসদে আইনজীবীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। আইন প্রণয়নের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট পেশা হওয়ায় সংসদে তাঁদের অংশগ্রহণকে স্বাভাবিক ধারাই ধরা হতো। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই চিত্র বদলেছে। ব্যবসায়ী ও অর্থনৈতিকভাবে শক্তিশালী প্রার্থীদের প্রাধান্যে সংসদে আইনজীবীদের প্রতিনিধিত্ব ক্রমেই কমছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দল থেকে উল্লেখযোগ্য সংখ্যক আইনজীবী প্রার্থী হলেও নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে তাঁদের সংখ্যা আরও হ্রাস পেয়েছে। প্রাপ্ত তথ্যে দেখা যায়, ২৯৭টি আসনের মধ্যে মাত্র ১৯ জন আইনজীবী এমপি নির্বাচিত হয়েছেন, যা মোট সদস্যের ৬.৩৯ শতাংশ।

বিএনপি জোট 

  • অ্যাডভোকেট জয়নুল আবেদীন
  • নিতাই রায় চৌধুরী
  • অ্যাডভোকেট আহমেদ আযম খান
  • অ্যাডভোকেট মো. ফজলুর রহমান
  • ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন
  • অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস
  • মো. আসাদুজ্জামান
  • ব্যারিস্টার কায়সার কামাল
  • ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির
  • ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
  • অ্যাডভোকেট ফারজানা শারমীন পুতুল
  • ব্যারিস্টার হাসান রাজীব প্রধান
  • অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী
  • আন্দালিভ রহমান (পার্থ)

জামায়াতে ইসলামী (দাঁড়িপাল্লা)

  • ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন
  • ব্যারিস্টার মাহবুব আলম সালেহী
  • ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান

অন্যান্য দল/স্বতন্ত্র

  • অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন — এনসিপি
  • ব্যারিস্টার রুমিন ফারহানা — স্বতন্ত্র

এর আগে দশম জাতীয় সংসদে আইনজীবী এমপি ছিলেন ৫১ জন (১৪.৫৭ শতাংশ), একাদশ সংসদে প্রায় ১৩ শতাংশ এবং দ্বাদশ সংসদে তা নেমে আসে ৮ শতাংশে। ত্রয়োদশ সংসদে সেই হার আরও কমে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

বিশ্লেষকদের মতে, মনোনয়ন প্রক্রিয়ায় অর্থনৈতিকভাবে শক্তিশালী প্রার্থীদের প্রাধান্য বাড়ায় আইনজীবীরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন। সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ড. শাহদীন মালিক মনে করেন, সংসদের মূল কাজ আইন প্রণয়ন হলেও সেখানে পেশাগতভাবে প্রশিক্ষিত আইনজীবীদের প্রতিনিধিত্ব কমে যাওয়া আইন প্রণয়ন প্রক্রিয়ায় ভারসাম্যহীনতা তৈরি করছে।

বিষয় : ত্রয়োদশ জাতীয় সংসদ

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

সংসদে আইনজীবীদের আসন কমছে: ত্রয়োদশ নির্বাচনে মাত্র ১৯ জন আইনজীবী এমপি

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

একসময় জাতীয় সংসদে আইনজীবীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। আইন প্রণয়নের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট পেশা হওয়ায় সংসদে তাঁদের অংশগ্রহণকে স্বাভাবিক ধারাই ধরা হতো। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই চিত্র বদলেছে। ব্যবসায়ী ও অর্থনৈতিকভাবে শক্তিশালী প্রার্থীদের প্রাধান্যে সংসদে আইনজীবীদের প্রতিনিধিত্ব ক্রমেই কমছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দল থেকে উল্লেখযোগ্য সংখ্যক আইনজীবী প্রার্থী হলেও নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে তাঁদের সংখ্যা আরও হ্রাস পেয়েছে। প্রাপ্ত তথ্যে দেখা যায়, ২৯৭টি আসনের মধ্যে মাত্র ১৯ জন আইনজীবী এমপি নির্বাচিত হয়েছেন, যা মোট সদস্যের ৬.৩৯ শতাংশ।

বিএনপি জোট 

  • অ্যাডভোকেট জয়নুল আবেদীন
  • নিতাই রায় চৌধুরী
  • অ্যাডভোকেট আহমেদ আযম খান
  • অ্যাডভোকেট মো. ফজলুর রহমান
  • ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন
  • অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস
  • মো. আসাদুজ্জামান
  • ব্যারিস্টার কায়সার কামাল
  • ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির
  • ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
  • অ্যাডভোকেট ফারজানা শারমীন পুতুল
  • ব্যারিস্টার হাসান রাজীব প্রধান
  • অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী
  • আন্দালিভ রহমান (পার্থ)

জামায়াতে ইসলামী (দাঁড়িপাল্লা)

  • ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন
  • ব্যারিস্টার মাহবুব আলম সালেহী
  • ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান

অন্যান্য দল/স্বতন্ত্র

  • অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন — এনসিপি
  • ব্যারিস্টার রুমিন ফারহানা — স্বতন্ত্র

এর আগে দশম জাতীয় সংসদে আইনজীবী এমপি ছিলেন ৫১ জন (১৪.৫৭ শতাংশ), একাদশ সংসদে প্রায় ১৩ শতাংশ এবং দ্বাদশ সংসদে তা নেমে আসে ৮ শতাংশে। ত্রয়োদশ সংসদে সেই হার আরও কমে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

বিশ্লেষকদের মতে, মনোনয়ন প্রক্রিয়ায় অর্থনৈতিকভাবে শক্তিশালী প্রার্থীদের প্রাধান্য বাড়ায় আইনজীবীরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন। সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ড. শাহদীন মালিক মনে করেন, সংসদের মূল কাজ আইন প্রণয়ন হলেও সেখানে পেশাগতভাবে প্রশিক্ষিত আইনজীবীদের প্রতিনিধিত্ব কমে যাওয়া আইন প্রণয়ন প্রক্রিয়ায় ভারসাম্যহীনতা তৈরি করছে।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত