ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

আইনি ও সামাজিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন দলের নেতা-কর্মীরা।

ফেনীতে ভোটের কারণে স্বামীর তালাক, নারী ভোটারের পাশে বিএনপি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফেনীতে ভোটের কারণে স্বামীর তালাক, নারী ভোটারের পাশে বিএনপি
ছবি: সংগৃহীত

ফেনীতে স্বামীর নিষেধ অমান্য করে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূকে নিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে গৃহবধূর পাশে দাঁড়িয়েছে বিএনপি। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাঁশতলা এলাকায় ওই গৃহবধূর শ্বশুরবাড়িতে গিয়ে তার ও তার পরিবারের সাথে দেখা করেন দলটির শীর্ষ নেতারা।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লবের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁঞা, ধর্মপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার এবং সাধারণ সম্পাদক জিয়া উদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় মশিউর রহমান বিপ্লব বলেন, বিএনপি গৃহবধূর এই সাহসিকতার পাশে রয়েছে। তার সংসার পুনঃস্থাপন, ভবিষ্যৎ পরিচালনা এবং সন্তানদের ভরণপোষণের দায়িত্বসহ সব ধরনের সহায়তা আমাদের পক্ষ থেকে করা হবে। ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবদুস ছাত্তার গৃহবধূকে আইনি সহায়তা দেওয়ারও আশ্বাস দেন।

ঘটনার বর্ণনা দিয়ে গৃহবধূ জানান, জীবনের প্রথম ভোট তিনি ধানের শীষ প্রতীকে দিয়েছেন। এই অপরাধে তার স্বামী, ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তাকে মৌখিকভাবে তালাক দেন। গৃহবধূ বলেন, আমি ধর্মীয় ও সামাজিক সমাধানের মাধ্যমে স্বামীর সংসারেই আজীবন থাকতে চাই।

এদিকে ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে গেলেও শুক্রবার দুপুরে এলাকায় ফিরে আসেন ওই গৃহবধূর স্বামী। স্থানীয়দের চাপের মুখে নিজের ভুল স্বীকার করে তিনি জানান, একজন মুফতির পরামর্শ নিয়ে পুনরায় স্ত্রীর সাথে সংসার শুরু করতে চান। বর্তমানে গৃহবধূ তার তিন সন্তান ও শাশুড়িসহ শ্বশুরবাড়িতেই অবস্থান করছেন।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট দেওয়াকে কেন্দ্র করে এই বিবাদের জেরে গৃহবধূকে তালাক দেওয়ার ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

ফেনীতে ভোটের কারণে স্বামীর তালাক, নারী ভোটারের পাশে বিএনপি

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত