ঢাকা    রোববার, ১৯ এপ্রিল ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

সংবাদ সম্মেলনে জামায়াত আমির অভিযোগ করেন নির্বাচনে অনিয়ম, হামলা-ভাঙচুর ও ভোটফল পরিবর্তনের ঘটনা; নির্বাচন কমিশনের কাছে প্রতিকার দাবি।

জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান: ‘হ্যাঁ’ ভোটের জনগণের সঙ্গে আমরা আরও শক্তভাবে থাকব, বাধ্য হলে রাজপথেও নামব

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান: ‘হ্যাঁ’ ভোটের জনগণের সঙ্গে আমরা আরও শক্তভাবে থাকব, বাধ্য হলে রাজপথেও নামব

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটে যারা ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, আমাদের যারা ভোট দিয়েছেন, আমরা আগেও আপনাদের সঙ্গে ছিলাম। আজকে থেকে আরও শক্তভাবে আপনাদের সঙ্গে থাকব। যদি বাধ্য করা হয় তাহলে রাজপথেও নামব।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের বৈঠকে অংশ নেন।

ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনে হার জিত থাকবেই। সেটা যদি স্বাভাবিক হয় তাহলে কিছু আসে যায় না। বড় ধরনের বৈষম্য হয়, অনিময় হয়ে থাকে... আমাদের পক্ষ থেকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি জানানোর পরও আজকে দেশের বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের বাড়িতে হামলা হচ্ছে, ভাঙচুর হচ্ছে; এটা তো ফ্যাসিবাদী লক্ষণ।

তিনি বলেন, হামলা-ভাঙচুর, হুমকি-ধমকি দেওয়ার দায় তাদের নিতে হবে। আমরা চাইলেও তারা যদি ইতিবাচক রাজনীতি না চান, তাহলে আমরাও জোর করে ইতিবাচক রাজনীতি করতে পারব না। যারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, সরকার গঠন করলে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করা তাদের দায়িত্ব।

জোর দিয়ে তিনি বলেন, এখনই এসব বন্ধ করতে হবে। যদি বন্ধ করা না হয়, আমরা যেকোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হবো। আমরা নিরীহ দেশবাসী, যারা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, আমরা আগেও আপনাদের সঙ্গে ছিলাম। আজকে থেকে আরও শক্তভাবে আপনাদের সঙ্গে থাকব। যদি বাধ্য করা হয় তাহলে রাজপথেও আমরা নামব।

নির্বাচনে কারচুপির অভিযোগ করে জামায়াত আমির বলেন, বেশ কিছু আসনে অনিয়ম হয়েছে। আমাদের কাছে ডকুমেন্ট আছে যে, বিভিন্ন আসনে ভোটের ফলাফল পরিবর্তন করা হয়েছে। কিছু আসনে দ্বৈতনীতি অবলম্বন করা হয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারীর আসনে (ঢাকা-৮) কী হয়েছে বলতে চাই না, আপনারা জানেন। সেখানে সেন্টার দখল করে কী করা হয়েছে গণমাধ্যমের মাধ্যমে জেনেছি। ওই আসনে অন্য এক ব্যক্তির ক্ষেত্রে যে ব্যালট গ্রহণ করা হয়েছে, অন্যদিকে মামুনুল হকের বেলায় একই কারণে সেই ব্যালট গ্রহণ করা হয়নি। আমাদের সেক্রেটারি জেনারেলের আসনের ক্ষেত্রেও এমনটা করা হয়েছে।

নির্বাচন কমিশনে (ইসি) প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সুনির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিকার পেলে ভালো। আর না পেলে আমরা বাধ্য হবো। আমরা আশা করবো, ইসি ন্যায়-ইনসাফ করবে। না করলে দায় এর তাদের নিতে হবে। আমাদের সবার নীতি ছিল ঐক্যবদ্ধ বাংলাদশে... এখানে কেউ রাজা নয়, কেউ প্রজা নয়, সকলেই আইনের ভিত্তিতে সমান অধিকার ভোগ করবে। ...গতকাল থেকে আজ পর্যন্ত সারা দেশে যতগুলো ঘটনা ঘটেছে এর তীব্র নিন্দা জানাই। প্রতিকার চাই। প্রতিশোধের রাজনীতিতে আমরা বিশ্বাসী নই, চাইও না।

বিষয় : ডা. শফিকুর রহমান

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান: ‘হ্যাঁ’ ভোটের জনগণের সঙ্গে আমরা আরও শক্তভাবে থাকব, বাধ্য হলে রাজপথেও নামব

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটে যারা ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, আমাদের যারা ভোট দিয়েছেন, আমরা আগেও আপনাদের সঙ্গে ছিলাম। আজকে থেকে আরও শক্তভাবে আপনাদের সঙ্গে থাকব। যদি বাধ্য করা হয় তাহলে রাজপথেও নামব।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের বৈঠকে অংশ নেন।

ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনে হার জিত থাকবেই। সেটা যদি স্বাভাবিক হয় তাহলে কিছু আসে যায় না। বড় ধরনের বৈষম্য হয়, অনিময় হয়ে থাকে... আমাদের পক্ষ থেকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি জানানোর পরও আজকে দেশের বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের বাড়িতে হামলা হচ্ছে, ভাঙচুর হচ্ছে; এটা তো ফ্যাসিবাদী লক্ষণ।

তিনি বলেন, হামলা-ভাঙচুর, হুমকি-ধমকি দেওয়ার দায় তাদের নিতে হবে। আমরা চাইলেও তারা যদি ইতিবাচক রাজনীতি না চান, তাহলে আমরাও জোর করে ইতিবাচক রাজনীতি করতে পারব না। যারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, সরকার গঠন করলে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করা তাদের দায়িত্ব।

জোর দিয়ে তিনি বলেন, এখনই এসব বন্ধ করতে হবে। যদি বন্ধ করা না হয়, আমরা যেকোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হবো। আমরা নিরীহ দেশবাসী, যারা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, আমরা আগেও আপনাদের সঙ্গে ছিলাম। আজকে থেকে আরও শক্তভাবে আপনাদের সঙ্গে থাকব। যদি বাধ্য করা হয় তাহলে রাজপথেও আমরা নামব।

নির্বাচনে কারচুপির অভিযোগ করে জামায়াত আমির বলেন, বেশ কিছু আসনে অনিয়ম হয়েছে। আমাদের কাছে ডকুমেন্ট আছে যে, বিভিন্ন আসনে ভোটের ফলাফল পরিবর্তন করা হয়েছে। কিছু আসনে দ্বৈতনীতি অবলম্বন করা হয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারীর আসনে (ঢাকা-৮) কী হয়েছে বলতে চাই না, আপনারা জানেন। সেখানে সেন্টার দখল করে কী করা হয়েছে গণমাধ্যমের মাধ্যমে জেনেছি। ওই আসনে অন্য এক ব্যক্তির ক্ষেত্রে যে ব্যালট গ্রহণ করা হয়েছে, অন্যদিকে মামুনুল হকের বেলায় একই কারণে সেই ব্যালট গ্রহণ করা হয়নি। আমাদের সেক্রেটারি জেনারেলের আসনের ক্ষেত্রেও এমনটা করা হয়েছে।

নির্বাচন কমিশনে (ইসি) প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সুনির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিকার পেলে ভালো। আর না পেলে আমরা বাধ্য হবো। আমরা আশা করবো, ইসি ন্যায়-ইনসাফ করবে। না করলে দায় এর তাদের নিতে হবে। আমাদের সবার নীতি ছিল ঐক্যবদ্ধ বাংলাদশে... এখানে কেউ রাজা নয়, কেউ প্রজা নয়, সকলেই আইনের ভিত্তিতে সমান অধিকার ভোগ করবে। ...গতকাল থেকে আজ পর্যন্ত সারা দেশে যতগুলো ঘটনা ঘটেছে এর তীব্র নিন্দা জানাই। প্রতিকার চাই। প্রতিশোধের রাজনীতিতে আমরা বিশ্বাসী নই, চাইও না।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত