ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

ভেদাভেদ ভুলে একযোগে কাজ করার প্রতিশ্রুতি, স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ

কুষ্টিয়া-৩: মিষ্টি খাওয়ানো সহ শুভেচ্ছা বিনিময় মুফতি আমির হামজা ও জাকির হোসেনের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কুষ্টিয়া-৩: মিষ্টি খাওয়ানো সহ শুভেচ্ছা বিনিময় মুফতি আমির হামজা ও জাকির হোসেনের
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিজয়ী জামায়াত প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন একই আসনে পরাজিত বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে হাজির হন মুফতি আমির হামজা। এ সময় তিনি জাকির হোসেন সরকারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাকে মিষ্টি খাওয়ান।

শুভেচ্ছা বিনিময়কালে মুফতি আমির হামজা বলেন, আগামী দিনে কুষ্টিয়ার উন্নয়নে তিনি জাকির হোসেন সরকারের সহযোগিতা চান। পাশাপাশি তিনি সব ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করে কুষ্টিয়া-৩ আসনের এলাকার উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি সূজা উদ্দিন জোয়ার্দার, শহর জামায়াতের আমির এনামুল হকসহ বিএনপি ও জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৮০ হাজার ৬৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রকৌশলী জাকির হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৩৯ ভোট। এ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৪২টি।

এ আসনে মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ৮৪২ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ২৩ হাজার ৫৬৯ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ১৭ হাজার ২২৯ জন।

বিষয় : কুষ্টিয়া-৩ মুফতি আমির হামজা মুফতি আমির হামজা

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

কুষ্টিয়া-৩: মিষ্টি খাওয়ানো সহ শুভেচ্ছা বিনিময় মুফতি আমির হামজা ও জাকির হোসেনের

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিজয়ী জামায়াত প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন একই আসনে পরাজিত বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে হাজির হন মুফতি আমির হামজা। এ সময় তিনি জাকির হোসেন সরকারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাকে মিষ্টি খাওয়ান।

শুভেচ্ছা বিনিময়কালে মুফতি আমির হামজা বলেন, আগামী দিনে কুষ্টিয়ার উন্নয়নে তিনি জাকির হোসেন সরকারের সহযোগিতা চান। পাশাপাশি তিনি সব ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করে কুষ্টিয়া-৩ আসনের এলাকার উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি সূজা উদ্দিন জোয়ার্দার, শহর জামায়াতের আমির এনামুল হকসহ বিএনপি ও জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৮০ হাজার ৬৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রকৌশলী জাকির হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৩৯ ভোট। এ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৪২টি।

এ আসনে মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ৮৪২ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ২৩ হাজার ৫৬৯ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ১৭ হাজার ২২৯ জন।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত