ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

হুজুর নবনির্বাচিত এমপিকে জনগণের কল্যাণে কাজ করার জন্য দোয়া ও সমর্থন প্রদান করেন

চট্টগ্রাম-২: বিজয়ী সংসদ সদস্য সরোয়ার আলমগীরকে হেফাজতের আমিরের আশীর্বাদ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চট্টগ্রাম-২: বিজয়ী সংসদ সদস্য সরোয়ার আলমগীরকে হেফাজতের আমিরের আশীর্বাদ
ছবি: সংগৃহীত

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিজয়ী বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীর।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের আগে তিনি ফটিকছড়ির বাবুনগর মাদরাসায় গিয়ে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা হয়। 

সাক্ষাৎকালে হেফাজত আমির তার নিজ ভোটকেন্দ্রের ফলাফলের একটি কপি নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের হাতে তুলে দেন এবং তার বিজয়ে সন্তোষ প্রকাশ করেন।

এসময় আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী নবনির্বাচিত সংসদ সদস্যের সফলতা কামনা করে দোয়া করেন। তিনি বলেন, জনগণের আস্থা ও ভোটে নির্বাচিত হয়ে এলাকার কল্যাণে কাজ করা একটি আমানত। দ্বীন, দেশ ও মানুষের কল্যাণে কাজ করলে আল্লাহ তায়ালা অবশ্যই সহায় হবেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে বিজয়ী প্রার্থী সরোয়ার আলমগীর ফটিকছড়ির ঐতিহ্যবাহী মাইজভাণ্ডার দরবার শরীফ জিয়ারত করেন এবং দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি ও এলাকার উন্নয়নের জন্য বিশেষ মোনাজাতে অংশ নেন।

পরে তিনি নানুপুর ওবাইদিয়া মাদরাসায় গিয়ে মহাপরিচালক মাওলানা সালাউদ্দিন নানুপুরীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার কাছ থেকে দোয়া নেন। এ সময় মাওলানা সালাউদ্দিন নানুপুরী সরোয়ার আলমগীরের সার্বিক সফলতা কামনা করে বলেন, আপনি জনগণের প্রতিনিধি হিসেবে ন্যায়, ইনসাফ ও উন্নয়নের পথে কাজ করবেন-এটাই আমাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী হুজুরসহ দেশের শীর্ষ আলেমদের দোয়া আমার জন্য বড় প্রেরণা। তাদের পরামর্শ নিয়ে এলাকার কল্যাণে কাজ করতে চাই।

সাক্ষাৎকালে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, মাদরাসার শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম-২: বিজয়ী সংসদ সদস্য সরোয়ার আলমগীরকে হেফাজতের আমিরের আশীর্বাদ

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিজয়ী বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীর।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের আগে তিনি ফটিকছড়ির বাবুনগর মাদরাসায় গিয়ে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা হয়। 

সাক্ষাৎকালে হেফাজত আমির তার নিজ ভোটকেন্দ্রের ফলাফলের একটি কপি নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের হাতে তুলে দেন এবং তার বিজয়ে সন্তোষ প্রকাশ করেন।

এসময় আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী নবনির্বাচিত সংসদ সদস্যের সফলতা কামনা করে দোয়া করেন। তিনি বলেন, জনগণের আস্থা ও ভোটে নির্বাচিত হয়ে এলাকার কল্যাণে কাজ করা একটি আমানত। দ্বীন, দেশ ও মানুষের কল্যাণে কাজ করলে আল্লাহ তায়ালা অবশ্যই সহায় হবেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে বিজয়ী প্রার্থী সরোয়ার আলমগীর ফটিকছড়ির ঐতিহ্যবাহী মাইজভাণ্ডার দরবার শরীফ জিয়ারত করেন এবং দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি ও এলাকার উন্নয়নের জন্য বিশেষ মোনাজাতে অংশ নেন।

পরে তিনি নানুপুর ওবাইদিয়া মাদরাসায় গিয়ে মহাপরিচালক মাওলানা সালাউদ্দিন নানুপুরীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার কাছ থেকে দোয়া নেন। এ সময় মাওলানা সালাউদ্দিন নানুপুরী সরোয়ার আলমগীরের সার্বিক সফলতা কামনা করে বলেন, আপনি জনগণের প্রতিনিধি হিসেবে ন্যায়, ইনসাফ ও উন্নয়নের পথে কাজ করবেন-এটাই আমাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী হুজুরসহ দেশের শীর্ষ আলেমদের দোয়া আমার জন্য বড় প্রেরণা। তাদের পরামর্শ নিয়ে এলাকার কল্যাণে কাজ করতে চাই।

সাক্ষাৎকালে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, মাদরাসার শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত