ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির প্রার্থী ফারজানা শারমিন পুতুল বেসরকারিভাবে জয়ী হয়েছেন। মাত্র ৪১ বছর বয়সে তিনি দেশের সর্বকনিষ্ঠ নারী সংসদ সদস্য হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন। এছাড়া এই আসন থেকে প্রথমবারের মতো নারী প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন।
ফারজানা শারমিন পুতুল ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ পেয়েছেন ৮৯ হাজার ৪৩১ ভোট। জয়ী হওয়ার পর পুতুল আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
পুতুলের পিতা মরহুম ফজলুর রহমান পটল ছিলেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি একই আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে নির্বাচিত হয়েছেন। ২০০৮ সালের নির্বাচনে বিএনপি এই আসনটি হারায়। দীর্ঘ ১৮ বছর পর ফারজানা শারমিন পুতুল হারানো আসনটি পুনরুদ্ধার করেছেন।

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন