ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবি জাপা মহাসচিবের

গাইবান্ধা-৫: জামানত হারালেন শামীম হায়দার পাটোয়ারী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গাইবান্ধা-৫: জামানত হারালেন শামীম হায়দার পাটোয়ারী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছেন জাতীয় পার্টি (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। গাইবান্ধা-৫ (ফুলছড়ি–সাঘাটা) আসনে লাঙ্গল প্রতীকে মাত্র ৩ হাজার ৩৭৫ ভোট পেয়ে তিনি জামানত হারিয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মাসুদুর রহমান মোল্লা স্বাক্ষরিত ফলাফল শিট থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এই আসনে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ১৩ হাজার ২৫২টি। নির্বাচনি আইন অনুযায়ী, জামানত রক্ষার জন্য প্রয়োজন মোট বৈধ ভোটের অন্তত ১২.৫ শতাংশ ভোট। সেই হিসেবে শামীম হায়দার পাটোয়ারীর প্রয়োজন ছিল ২৬ হাজার ৬৫৬ ভোট, কিন্তু তিনি পেয়েছেন মাত্র ৩ হাজার ৩৭৫ ভোট।

ফলাফল বিশ্লেষণে আরও দেখা গেছে, গাইবান্ধা-৫ আসনে ১৪৬টি কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আব্দুল ওয়ারেজ ৮৯ হাজার ২৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ফারুক আলম সরকার পেয়েছেন ৭৩ হাজার ৪৮৩ ভোট।

বিষয় : গাইবান্ধা-৫ শামীম হায়দার পাটোয়ারী

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

গাইবান্ধা-৫: জামানত হারালেন শামীম হায়দার পাটোয়ারী

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছেন জাতীয় পার্টি (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। গাইবান্ধা-৫ (ফুলছড়ি–সাঘাটা) আসনে লাঙ্গল প্রতীকে মাত্র ৩ হাজার ৩৭৫ ভোট পেয়ে তিনি জামানত হারিয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মাসুদুর রহমান মোল্লা স্বাক্ষরিত ফলাফল শিট থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এই আসনে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ১৩ হাজার ২৫২টি। নির্বাচনি আইন অনুযায়ী, জামানত রক্ষার জন্য প্রয়োজন মোট বৈধ ভোটের অন্তত ১২.৫ শতাংশ ভোট। সেই হিসেবে শামীম হায়দার পাটোয়ারীর প্রয়োজন ছিল ২৬ হাজার ৬৫৬ ভোট, কিন্তু তিনি পেয়েছেন মাত্র ৩ হাজার ৩৭৫ ভোট।

ফলাফল বিশ্লেষণে আরও দেখা গেছে, গাইবান্ধা-৫ আসনে ১৪৬টি কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আব্দুল ওয়ারেজ ৮৯ হাজার ২৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ফারুক আলম সরকার পেয়েছেন ৭৩ হাজার ৪৮৩ ভোট।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত