ঢাকা    শনিবার, ০৬ জুন ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

‘হাতপাখা’ প্রতীকে নির্বাচন করা অলি উল্লাহ পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৫১২ ভোট

বরগুনা-১ আসনে ইসলামী আন্দোলনের ঐতিহাসিক জয়

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বরগুনা-১ আসনে ইসলামী আন্দোলনের ঐতিহাসিক জয়
ছবি: সংগৃহীত

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো একক আসনে জয় পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মনোনীত প্রার্থী মো. অলি উল্লাহ বরগুনা-১ (আমতলী–তালতলী) আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত বেসরকারি ফলাফল অনুযায়ী, ‘হাতপাখা’ প্রতীকে নির্বাচন করা অলি উল্লাহ পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৫১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৩৩৬ ভোট। ব্যবধান দাঁড়ায় ৪ হাজার ১৭৫ ভোট।

এই জয়কে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য ঐতিহাসিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি দলটি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে এসে পৃথকভাবে নির্বাচনে অংশ নেয়। পরে সারা দেশে ২৬৮টি আসনে প্রার্থী দেয় দলটি, যার মধ্যে একমাত্র বরগুনা-১ আসনেই জয় আসে।

নবনির্বাচিত সংসদ সদস্য অলি উল্লাহ বলেন, বরগুনার জনগণ এখন তার দায়িত্ব। তাদের দেওয়া দায়িত্বকে তিনি “আমানত” হিসেবে দেখছেন। তিনি জানান, জনগণের প্রত্যাশা পূরণ ও এলাকার উন্নয়ন কীভাবে করা যায়—সে বিষয় নিয়েই তিনি সবচেয়ে বেশি চিন্তিত।

তিনি আরও বলেন, ক্ষমতার চেয়ারে বসা মানে বড় দায়িত্ব নেওয়া। জনগণ কষ্ট পেলে সেই কষ্টের দায় তাকেই বহন করতে হবে এবং এ বিষয়ে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিষয় : ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা-১ মো. অলি উল্লাহ

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

শনিবার, ০৬ জুন ২০২৬

বরগুনা-১ আসনে ইসলামী আন্দোলনের ঐতিহাসিক জয়

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো একক আসনে জয় পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মনোনীত প্রার্থী মো. অলি উল্লাহ বরগুনা-১ (আমতলী–তালতলী) আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত বেসরকারি ফলাফল অনুযায়ী, ‘হাতপাখা’ প্রতীকে নির্বাচন করা অলি উল্লাহ পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৫১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৩৩৬ ভোট। ব্যবধান দাঁড়ায় ৪ হাজার ১৭৫ ভোট।

এই জয়কে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য ঐতিহাসিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি দলটি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে এসে পৃথকভাবে নির্বাচনে অংশ নেয়। পরে সারা দেশে ২৬৮টি আসনে প্রার্থী দেয় দলটি, যার মধ্যে একমাত্র বরগুনা-১ আসনেই জয় আসে।

নবনির্বাচিত সংসদ সদস্য অলি উল্লাহ বলেন, বরগুনার জনগণ এখন তার দায়িত্ব। তাদের দেওয়া দায়িত্বকে তিনি “আমানত” হিসেবে দেখছেন। তিনি জানান, জনগণের প্রত্যাশা পূরণ ও এলাকার উন্নয়ন কীভাবে করা যায়—সে বিষয় নিয়েই তিনি সবচেয়ে বেশি চিন্তিত।

তিনি আরও বলেন, ক্ষমতার চেয়ারে বসা মানে বড় দায়িত্ব নেওয়া। জনগণ কষ্ট পেলে সেই কষ্টের দায় তাকেই বহন করতে হবে এবং এ বিষয়ে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত