ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়ে প্রতিদ্বন্দ্বীরা দেখালেন রাজনৈতিক সৌহার্দ্য

কুমিল্লা-৪: জসিম উদ্দিন ও মঞ্জুরুল মুন্সী অভিনন্দন জানালেন হাসনাত আবদুল্লাহকে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কুমিল্লা-৪: জসিম উদ্দিন ও মঞ্জুরুল মুন্সী অভিনন্দন জানালেন হাসনাত আবদুল্লাহকে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা ও ১১-দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই মুখ্য সংগঠকের বড় জয়ের পর তাকে অভিনন্দন জানিয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন এবং বিএনপির বহিষ্কৃত নেতা মঞ্জুরুল আহসান মুন্সী।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক পোস্টে তারা এই অভিনন্দন জানান। নির্বাচনের দিন ভোট কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিলেও ফলাফল প্রকাশের পর হাসনাত আবদুল্লাহকে শুভেচ্ছা জানিয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন।

ফেসবুকে তিনি লিখেন, আমরা একসঙ্গে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ ভাইকে দেবিদ্বার গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

এরআগে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে জসিম উদ্দিন ভোট বর্জনের ঘোষণা দিয়েছিলেন। ফেসবুক লাইভে এসে তিনি অভিযোগ করেছিলেন, কেন্দ্রগুলোতে ব্যালট ছিনতাই ও নেতাকর্মীদের মারধর করা হয়েছে। এমনকি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকির অভিযোগও তুলেছিলেন তিনি।

এদিকে, বিএনপির বহিষ্কৃত নেতা ও সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীও নবনির্বাচিত এমপি হাসনাত আবদুল্লাহকে অভিনন্দন জানিয়েছেন। তিনি তার ফেসবুক পোস্টে লিখেন, হাসনাত আবদুল্লাহকে বিএনপি জোটের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

নির্বাচনের আগে কুমিল্লা-৪ আসনটি নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা ছিল। ঋণখেলাপি হওয়ার অভিযোগে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল হলে দলটি কার্যত প্রার্থীশূন্য হয়ে পড়ে। পরবর্তীতে জোটগত সিদ্ধান্তের ভিত্তিতে বিএনপি ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দেয়।

বিষয় : হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ মঞ্জুরুল আহসান মুন্সী জসিম উদ্দিন

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা-৪: জসিম উদ্দিন ও মঞ্জুরুল মুন্সী অভিনন্দন জানালেন হাসনাত আবদুল্লাহকে

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা ও ১১-দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই মুখ্য সংগঠকের বড় জয়ের পর তাকে অভিনন্দন জানিয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন এবং বিএনপির বহিষ্কৃত নেতা মঞ্জুরুল আহসান মুন্সী।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক পোস্টে তারা এই অভিনন্দন জানান। নির্বাচনের দিন ভোট কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিলেও ফলাফল প্রকাশের পর হাসনাত আবদুল্লাহকে শুভেচ্ছা জানিয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন।

ফেসবুকে তিনি লিখেন, আমরা একসঙ্গে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ ভাইকে দেবিদ্বার গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

এরআগে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে জসিম উদ্দিন ভোট বর্জনের ঘোষণা দিয়েছিলেন। ফেসবুক লাইভে এসে তিনি অভিযোগ করেছিলেন, কেন্দ্রগুলোতে ব্যালট ছিনতাই ও নেতাকর্মীদের মারধর করা হয়েছে। এমনকি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকির অভিযোগও তুলেছিলেন তিনি।

এদিকে, বিএনপির বহিষ্কৃত নেতা ও সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীও নবনির্বাচিত এমপি হাসনাত আবদুল্লাহকে অভিনন্দন জানিয়েছেন। তিনি তার ফেসবুক পোস্টে লিখেন, হাসনাত আবদুল্লাহকে বিএনপি জোটের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

নির্বাচনের আগে কুমিল্লা-৪ আসনটি নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা ছিল। ঋণখেলাপি হওয়ার অভিযোগে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল হলে দলটি কার্যত প্রার্থীশূন্য হয়ে পড়ে। পরবর্তীতে জোটগত সিদ্ধান্তের ভিত্তিতে বিএনপি ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দেয়।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত