ঢাকা    রোববার, ১৯ এপ্রিল ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বিজয়ী নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন জানালেন

সুনামগঞ্জ-২: ১২ দলীয় জোটের প্রার্থী শিশির মনির পরাজয় স্বীকার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সুনামগঞ্জ-২: ১২ দলীয় জোটের প্রার্থী শিশির মনির পরাজয় স্বীকার

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে ১২ দলীয় জোটের প্রার্থী শিশির মনির নিজের পরাজয় স্বীকার করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টা ২০ মিনিটে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অভিনন্দন জানান।

শিশির মনির তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, “আমার আসনে বিজয়ী ধানের শীষ প্রার্থী জনাব নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন। আপনাকে ফুলেল শুভেচ্ছা।”

পোস্টটি প্রকাশের পর ব্যাপক সাড়া পড়েছে। এতে ৭০ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং পাঁচ হাজারেরও বেশি মন্তব্য জমা হয়েছে।

তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সুনামগঞ্জ-২ আসনের আনুষ্ঠানিক ফলাফল নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি।

বিষয় : সুনামগঞ্জ-২ শিশির মনির

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

সুনামগঞ্জ-২: ১২ দলীয় জোটের প্রার্থী শিশির মনির পরাজয় স্বীকার

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে ১২ দলীয় জোটের প্রার্থী শিশির মনির নিজের পরাজয় স্বীকার করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টা ২০ মিনিটে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অভিনন্দন জানান।

শিশির মনির তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, “আমার আসনে বিজয়ী ধানের শীষ প্রার্থী জনাব নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন। আপনাকে ফুলেল শুভেচ্ছা।”

পোস্টটি প্রকাশের পর ব্যাপক সাড়া পড়েছে। এতে ৭০ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং পাঁচ হাজারেরও বেশি মন্তব্য জমা হয়েছে।

তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সুনামগঞ্জ-২ আসনের আনুষ্ঠানিক ফলাফল নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত