ঢাকা-৮ আসনে (ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন) বেসরকারি ফলাফলে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মেঘনা আলম তিনটি কেন্দ্রে মোট ৯টি ভোট পেয়েছেন। মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে ৭ ভোট, কমলাপুর শেরে বাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে কোনো ভোট পাওয়া যায়নি এবং শান্তিবাগ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২ ভোট পেয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেসরকারিভাবে ঘোষিত এ ফলাফলে এমন চিত্র দেখা যায়।
দেশব্যাপী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। দুটি জেলায় ককটেল বিস্ফোরণসহ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সার্বিকভাবে ভোটগ্রহণ শান্তিপূর্ণ হয়েছে। নির্বাচনের সময় অসুস্থ হয়ে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, দুপুর ২টা পর্যন্ত ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে, যা মোট কেন্দ্রের ৪৭.৯১ শতাংশ।

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন