ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভোট প্রদান শেষে কন্যাসন্তানের জন্ম দিলেন আম্বিয়া খাতুন; মা ও নবজাতক দুজনই সুস্থ

ভোট দিতে এসে ভোটকেন্দ্রেই সন্তানের জন্ম, রায়গঞ্জে ব্যতিক্রমী ঘটনা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ভোট দিতে এসে ভোটকেন্দ্রেই সন্তানের জন্ম, রায়গঞ্জে ব্যতিক্রমী ঘটনা

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভোট দিতে এসে ভোটকেন্দ্রেই সন্তান প্রসব করেছেন এক নারী ভোটার। সদ্য প্রসূতি ওই মায়ের নাম আম্বিয়া খাতুন (৩০)। তিনি একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন।

আম্বিয়া খাতুন উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেঙনাই গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী। প্রসূতি মা ও নবজাতক কন্যাশিশু দুজনই সুস্থ আছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে সাংসারিক প্রয়োজনীয় কাজ শেষ করে সন্তানসম্ভবা আম্বিয়া খাতুন বেঙনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে যান। ভোট প্রদানের পর লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি তীব্র প্রসববেদনায় আক্রান্ত হন।

এ সময় উপস্থিত নারী ভোটাররা তাকে কেন্দ্রের একটি কক্ষে নিয়ে যান। সেখানে তিনি কন্যাসন্তানের জন্ম দেন। ঘটনাটি এলাকায় বিরল ও ব্যতিক্রমী ঘটনা হিসেবে আলোচনার সৃষ্টি করেছে।

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

ভোট দিতে এসে ভোটকেন্দ্রেই সন্তানের জন্ম, রায়গঞ্জে ব্যতিক্রমী ঘটনা

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভোট দিতে এসে ভোটকেন্দ্রেই সন্তান প্রসব করেছেন এক নারী ভোটার। সদ্য প্রসূতি ওই মায়ের নাম আম্বিয়া খাতুন (৩০)। তিনি একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন।

আম্বিয়া খাতুন উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেঙনাই গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী। প্রসূতি মা ও নবজাতক কন্যাশিশু দুজনই সুস্থ আছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে সাংসারিক প্রয়োজনীয় কাজ শেষ করে সন্তানসম্ভবা আম্বিয়া খাতুন বেঙনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে যান। ভোট প্রদানের পর লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি তীব্র প্রসববেদনায় আক্রান্ত হন।

এ সময় উপস্থিত নারী ভোটাররা তাকে কেন্দ্রের একটি কক্ষে নিয়ে যান। সেখানে তিনি কন্যাসন্তানের জন্ম দেন। ঘটনাটি এলাকায় বিরল ও ব্যতিক্রমী ঘটনা হিসেবে আলোচনার সৃষ্টি করেছে।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত