ঢাকা    রোববার, ১৯ এপ্রিল ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

জিডিতে নিরাপত্তা না দেয়াকে দায়িত্বে অবহেলা ও বৈষম্য হিসেবে উল্লেখ

ঢাকা-৮: মেঘনা আলমের নির্বাচনী প্রচারণায় নিরাপত্তার অভাব, জিডি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঢাকা-৮: মেঘনা আলমের নির্বাচনী প্রচারণায় নিরাপত্তার অভাব, জিডি

ঢাকা-৮ আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মেঘনা আলম ব্যক্তিগত নিরাপত্তা না পাওয়ার অভিযোগে রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ওসি মোহাম্মদ রাহাৎ খান।

জিডিতে মেঘনা আলম উল্লেখ করেছেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ২২ জানুয়ারি থেকে তার নির্বাচনী প্রচারণা শুরুর কথা ছিল। তবে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি এবং নারী সমর্থকদের ওপর স্ট্রিট হ্যারাসমেন্টের কারণে স্বাভাবিকভাবে প্রচারণা চালাতে পারেননি।

মেঘনা আলম অভিযোগ করেন, ঢাকা-৮ আসন দেশের অন্যতম ঝুঁকিপূর্ণ নির্বাচনি এলাকা এবং এখান থেকে এখন পর্যন্ত কোনো নারী সংসদ সদস্য নির্বাচিত হননি। সরকারি প্রতিশ্রতি অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গানম্যানসহ নিরাপত্তা দেওয়া হওয়ার কথা ছিল। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে বিষয়টি জানিয়ে স্পেশাল ব্রাঞ্চের সহযোগিতাও চেয়েছেন, তবে এখনও কোনো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি।

জিডিতে মেঘনা আরও আশঙ্কা প্রকাশ করেছেন যে ভোটের দিন ঢাকা-৮ আসনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের সময় তার নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে। তিনি দাবি করেন, নিরাপত্তা না দেওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ও বৈষম্যের শামিল।

বিষয় : ঢাকা-৮ মেঘনা আলম

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

ঢাকা-৮: মেঘনা আলমের নির্বাচনী প্রচারণায় নিরাপত্তার অভাব, জিডি

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ঢাকা-৮ আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মেঘনা আলম ব্যক্তিগত নিরাপত্তা না পাওয়ার অভিযোগে রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ওসি মোহাম্মদ রাহাৎ খান।

জিডিতে মেঘনা আলম উল্লেখ করেছেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ২২ জানুয়ারি থেকে তার নির্বাচনী প্রচারণা শুরুর কথা ছিল। তবে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি এবং নারী সমর্থকদের ওপর স্ট্রিট হ্যারাসমেন্টের কারণে স্বাভাবিকভাবে প্রচারণা চালাতে পারেননি।

মেঘনা আলম অভিযোগ করেন, ঢাকা-৮ আসন দেশের অন্যতম ঝুঁকিপূর্ণ নির্বাচনি এলাকা এবং এখান থেকে এখন পর্যন্ত কোনো নারী সংসদ সদস্য নির্বাচিত হননি। সরকারি প্রতিশ্রতি অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গানম্যানসহ নিরাপত্তা দেওয়া হওয়ার কথা ছিল। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে বিষয়টি জানিয়ে স্পেশাল ব্রাঞ্চের সহযোগিতাও চেয়েছেন, তবে এখনও কোনো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি।

জিডিতে মেঘনা আরও আশঙ্কা প্রকাশ করেছেন যে ভোটের দিন ঢাকা-৮ আসনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের সময় তার নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে। তিনি দাবি করেন, নিরাপত্তা না দেওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ও বৈষম্যের শামিল।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত