ঢাকা    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

“টাকা কেন্দ্রভিত্তিক ব্যয়, উদ্দেশ্যমূলকভাবে নিউজ ছাপানো হচ্ছে” – এ্যানি

লক্ষ্মীপুর-৩: শহীদ উদ্দীন চৌধুরীর গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার, আদালতে রিলিজ!


অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

লক্ষ্মীপুর-৩: শহীদ উদ্দীন চৌধুরীর গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার, আদালতে রিলিজ!

লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপি প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নির্বাচনী কাজে ব্যবহৃত গাড়ি থেকে ১৫ লাখ টাকাসহ বিএনপিকর্মী বদরুল আলম শ্যামলকে যাচাই-বাছাই শেষে ছেড়ে দিয়েছে যৌথ বাহিনী। এ ঘটনা বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর ঘটেছে।

পরে রাতে শহীদ উদ্দীন চৌধুরী এ বিষয়ে ফেসবুকে একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, এই অর্থ তার নির্বাচনী ব্যয়েরই অংশ। তিনি বলেন, “কেন্দ্রভিত্তিক এজেন্টদের দেওয়ার জন্য এটি নেওয়া হচ্ছিল। যে গাড়ি চেক করা হয়েছে, সেটি আমার নির্বাচনী এজেন্ট ব্যবহার করছিলেন। এখানে ১৫ লাখ টাকা কেন্দ্র ওয়াইজ বিতরণের জন্য রাখা হয়েছিল। আদালত থেকে ইতোমধ্যেই তা রিলিজ হয়েছে।”

এ্যানি আরও বলেন, “এই বিষয়ে বিভ্রান্তিমূলক নিউজ ছাপানো হচ্ছে। আমার ইমেজ ক্ষুণ্ণ করার উদ্দেশ্য নিয়ে নিউজ করা হচ্ছে। আমি এ ধরনের সংবাদ প্রচারের তীব্র প্রতিবাদ জানাই।”

বিষয় : লক্ষ্মীপুর-৩ শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬


লক্ষ্মীপুর-৩: শহীদ উদ্দীন চৌধুরীর গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার, আদালতে রিলিজ!

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপি প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নির্বাচনী কাজে ব্যবহৃত গাড়ি থেকে ১৫ লাখ টাকাসহ বিএনপিকর্মী বদরুল আলম শ্যামলকে যাচাই-বাছাই শেষে ছেড়ে দিয়েছে যৌথ বাহিনী। এ ঘটনা বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর ঘটেছে।

পরে রাতে শহীদ উদ্দীন চৌধুরী এ বিষয়ে ফেসবুকে একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, এই অর্থ তার নির্বাচনী ব্যয়েরই অংশ। তিনি বলেন, “কেন্দ্রভিত্তিক এজেন্টদের দেওয়ার জন্য এটি নেওয়া হচ্ছিল। যে গাড়ি চেক করা হয়েছে, সেটি আমার নির্বাচনী এজেন্ট ব্যবহার করছিলেন। এখানে ১৫ লাখ টাকা কেন্দ্র ওয়াইজ বিতরণের জন্য রাখা হয়েছিল। আদালত থেকে ইতোমধ্যেই তা রিলিজ হয়েছে।”

এ্যানি আরও বলেন, “এই বিষয়ে বিভ্রান্তিমূলক নিউজ ছাপানো হচ্ছে। আমার ইমেজ ক্ষুণ্ণ করার উদ্দেশ্য নিয়ে নিউজ করা হচ্ছে। আমি এ ধরনের সংবাদ প্রচারের তীব্র প্রতিবাদ জানাই।”


বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত