দেশজুড়ে চাঁদাবাজি ঠেকাতে ‘চান্দাবাজ’ নামে একটি ওয়েবসাইট চালু করেছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বিষয়টি বুধবার (১১ ফেব্রুয়ারি) দলটির মিডিয়া উপ-কমিটি নিশ্চিত করেছে।
ওয়েবসাইটে সারাদেশ থেকে ইতোমধ্যে ৮টি রিপোর্ট জমা পড়েছে। সংশ্লিষ্টরা এসব রিপোর্ট যাচাই-বাছাই করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনি পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা নেবেন। ব্যবহারকারীরা chandabaaj.com ইউআরএল দিয়ে সরাসরি ওয়েবসাইটটি ব্যবহার করতে পারবেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “আপনার এলাকায় চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে দেরি না করে উপযুক্ত তথ্য-প্রমাণসহ তাৎক্ষণিক রিপোর্ট করুন। যাতে অপরাধীরা চিহ্নিত হয় এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ সহজ হয়। আমরা যে স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে চাই, সেখানে চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই।”
এর আগে গত ৬ ফেব্রুয়ারি, তার নির্বাচনী ইশতেহারে নাসীরুদ্দীন পাটওয়ারী ওয়েবসাইটের মাধ্যমে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে অভিযোগ জানানোর সুবিধা এবং দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
বিষয় : চান্দাবাজ নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-৮

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬
দেশজুড়ে চাঁদাবাজি ঠেকাতে ‘চান্দাবাজ’ নামে একটি ওয়েবসাইট চালু করেছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বিষয়টি বুধবার (১১ ফেব্রুয়ারি) দলটির মিডিয়া উপ-কমিটি নিশ্চিত করেছে।
ওয়েবসাইটে সারাদেশ থেকে ইতোমধ্যে ৮টি রিপোর্ট জমা পড়েছে। সংশ্লিষ্টরা এসব রিপোর্ট যাচাই-বাছাই করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনি পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা নেবেন। ব্যবহারকারীরা chandabaaj.com ইউআরএল দিয়ে সরাসরি ওয়েবসাইটটি ব্যবহার করতে পারবেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “আপনার এলাকায় চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে দেরি না করে উপযুক্ত তথ্য-প্রমাণসহ তাৎক্ষণিক রিপোর্ট করুন। যাতে অপরাধীরা চিহ্নিত হয় এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ সহজ হয়। আমরা যে স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে চাই, সেখানে চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই।”
এর আগে গত ৬ ফেব্রুয়ারি, তার নির্বাচনী ইশতেহারে নাসীরুদ্দীন পাটওয়ারী ওয়েবসাইটের মাধ্যমে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে অভিযোগ জানানোর সুবিধা এবং দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

আপনার মতামত লিখুন