৭৪ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াত ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে রংপুর মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বরাতে জানা গেছে, তাঁর ইসিজিতে সমস্যা ধরা পড়েছে এবং হার্ট অ্যাটাকের আশঙ্কায় তাঁকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।
এর আগে বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে একটি বেসরকারি বিমানে ঢাকা থেকে আসার পর ৭৪ লাখ টাকাসহ বেলাল উদ্দিন প্রধানকে পুলিশ হেফাজতে নেয়। পরে জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাঁকে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়।
বিকেলে চিকিৎসকেরা তাঁর অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে তিনি কার্ডিওলজি বিভাগের ১ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান হরিপদ রায় জানান, বেলাল উদ্দিন বুকের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর ইসিজিতে সমস্যা ধরা পড়েছে। তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত। বর্তমানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। ফলাফল পাওয়ার পর তাঁর প্রকৃত শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
তাঁর চিকিৎসায় থাকা রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক আজহারুল ইসলাম বলেন, তিনি এখনো শঙ্কামুক্ত নন। পরীক্ষা-নিরীক্ষার ফলাফল আসার পর নিশ্চিত হওয়া যাবে তাঁর এনজিওগ্রাম প্রয়োজন হবে কি না। তবে প্রাথমিকভাবে হার্ট অ্যাটাক হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিষয় : বেলাল উদ্দিন প্রধান

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন