ঢাকা    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

বেলাল উদ্দীনের কাছে থাকা টাকার উৎস নিয়ে গুরুতর প্রশ্ন তুললেন আমজনতার দলের সদস্যসচিব

সৈয়দপুর বিমানবন্দরে টাকা উদ্ধার: জামায়াতের ব্যাখ্যা অবিশ্বাস্য—তারেক রহমান


অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সৈয়দপুর বিমানবন্দরে টাকা উদ্ধার: জামায়াতের ব্যাখ্যা অবিশ্বাস্য—তারেক রহমান

সৈয়দপুর বিমানবন্দরে টাকাসহ আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দীনের বিষয়ে জামায়াতের দেওয়া ব্যাখ্যাকে বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছেন আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান।

বুধবার সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারেক রহমান বলেন, আটকের পর বেলাল উদ্দীন তার সঙ্গে থাকা টাকার সঠিক পরিমাণ বলতে পারেননি। তিনি প্রশ্ন তোলেন, যদি জব্দ হওয়া টাকা তার ব্যবসার হয়ে থাকে, তাহলে তিনি নির্দিষ্ট অঙ্ক জানাতে পারতেন। তারেক রহমানের দাবি, সম্ভবত অন্য কোনো উৎস থেকে টাকা তার হাতে এসেছে বলেই তিনি টাকার পরিমাণ জানাতে পারেননি।

তিনি আরও বলেন, বর্তমানে দেশের সব গার্মেন্টস বন্ধ রয়েছে এবং ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন বন্ধ থাকায় কোনো গার্মেন্টস মালিকের পক্ষে শ্রমিকদের বেতন পরিশোধ করা সম্ভব নয়। এ অবস্থায় শ্রমিকদের বেতন দেওয়ার জন্য টাকা বহনের যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, তা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে তারেক রহমান আরও বলেন, আটক হওয়ার পর বেলাল উদ্দীনের মুখ ঢেকে রাখা এবং প্রথমে নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দেওয়ার বিষয়টিও প্রশ্নের জন্ম দিয়েছে। একজন ব্যক্তি শিক্ষক পরিচয়ের পাশাপাশি ব্যবসায়ী হলেও দুটি ব্যাগে করে প্রায় ৬০ লাখ টাকা বহন করা স্বাভাবিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

এ ঘটনায় ঠাকুরগাঁও এলাকায় জামায়াতের প্রার্থীর বিষয়ে প্রশ্ন তুলে তারেক রহমান বলেন, সংশ্লিষ্ট জামায়াত আমিরের এলাকার প্রার্থীর প্রার্থিতা বাতিল করা উচিত।

বিষয় : আমজনতার দল তারেক রহমান

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬


সৈয়দপুর বিমানবন্দরে টাকা উদ্ধার: জামায়াতের ব্যাখ্যা অবিশ্বাস্য—তারেক রহমান

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সৈয়দপুর বিমানবন্দরে টাকাসহ আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দীনের বিষয়ে জামায়াতের দেওয়া ব্যাখ্যাকে বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছেন আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান।

বুধবার সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারেক রহমান বলেন, আটকের পর বেলাল উদ্দীন তার সঙ্গে থাকা টাকার সঠিক পরিমাণ বলতে পারেননি। তিনি প্রশ্ন তোলেন, যদি জব্দ হওয়া টাকা তার ব্যবসার হয়ে থাকে, তাহলে তিনি নির্দিষ্ট অঙ্ক জানাতে পারতেন। তারেক রহমানের দাবি, সম্ভবত অন্য কোনো উৎস থেকে টাকা তার হাতে এসেছে বলেই তিনি টাকার পরিমাণ জানাতে পারেননি।

তিনি আরও বলেন, বর্তমানে দেশের সব গার্মেন্টস বন্ধ রয়েছে এবং ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন বন্ধ থাকায় কোনো গার্মেন্টস মালিকের পক্ষে শ্রমিকদের বেতন পরিশোধ করা সম্ভব নয়। এ অবস্থায় শ্রমিকদের বেতন দেওয়ার জন্য টাকা বহনের যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, তা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে তারেক রহমান আরও বলেন, আটক হওয়ার পর বেলাল উদ্দীনের মুখ ঢেকে রাখা এবং প্রথমে নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দেওয়ার বিষয়টিও প্রশ্নের জন্ম দিয়েছে। একজন ব্যক্তি শিক্ষক পরিচয়ের পাশাপাশি ব্যবসায়ী হলেও দুটি ব্যাগে করে প্রায় ৬০ লাখ টাকা বহন করা স্বাভাবিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

এ ঘটনায় ঠাকুরগাঁও এলাকায় জামায়াতের প্রার্থীর বিষয়ে প্রশ্ন তুলে তারেক রহমান বলেন, সংশ্লিষ্ট জামায়াত আমিরের এলাকার প্রার্থীর প্রার্থিতা বাতিল করা উচিত।


বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত