ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

প্রতিবন্ধী, সংখ্যালঘু ও প্রান্তিক নারীদের অংশগ্রহণে গুরুত্বারোপ

অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান ঢাকাস্থ জাতিসংঘ কার্যালয়ের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান ঢাকাস্থ জাতিসংঘ কার্যালয়ের

আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ উপলক্ষে বাংলাদেশ সরকারকে একটি বার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত জাতিসংঘ কার্যালয়। বার্তায় নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় জাতিসংঘের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় বলা হয়, নির্বাচনে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ অংশগ্রহণ সবার মৌলিক অধিকার। এর মধ্যে সব নারী ও মেয়ের অধিকার অন্তর্ভুক্ত—বিশেষ করে প্রতিবন্ধী নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের নারী, ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষ এবং সমাজে যারা বেশি বাধা, বৈষম্য ও লিঙ্গভিত্তিক সহিংসতার ঝুঁকিতে রয়েছেন।

বার্তায় উল্লেখ করা হয়, নির্বাচনের আগে বিভিন্ন নারী সংগঠন ও নাগরিক সমাজ নারী প্রার্থী ও ভোটারদের বিরুদ্ধে সহিংসতা ও হয়রানি—বিশেষ করে অনলাইন সহিংসতা—নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, সে বিষয়ে জাতিসংঘ সচেতন রয়েছে।

জাতিসংঘ জানায়, রাজনৈতিক নেতা-কর্মী, সাংবাদিক, মানবাধিকার রক্ষাকারীসহ জনজীবনের সঙ্গে সম্পৃক্ত নারীরা সাইবার বুলিং, ডিপফেক, পরিকল্পিত হয়রানি, ছবি বিকৃত করে অপব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যৌন ইঙ্গিতপূর্ণ কনটেন্ট তৈরির ঘটনার বৃদ্ধি সম্পর্কে অভিযোগ জানাচ্ছেন।

বার্তায় আরও বলা হয়, নারীদের অর্থপূর্ণ প্রতিনিধিত্ব ও নেতৃত্ব নিশ্চিত করতে জাতিসংঘ ধারাবাহিকভাবে কাজ করে আসছে এবং নারীসহ সব ভোটারের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশ নির্বাচন কমিশনকে সহায়তা দিচ্ছে।

জাতিসংঘের মতে, নারী ও অন্যান্য ভোটাররা যেন ভয়ভীতি, বৈষম্য, অনলাইন নির্যাতন বা প্রতিশোধের আশঙ্কা ছাড়াই প্রার্থী ও ভোটার হিসেবে নির্বাচনে অংশ নিতে পারেন—তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিষয় : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতিসংঘ

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান ঢাকাস্থ জাতিসংঘ কার্যালয়ের

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ উপলক্ষে বাংলাদেশ সরকারকে একটি বার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত জাতিসংঘ কার্যালয়। বার্তায় নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় জাতিসংঘের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় বলা হয়, নির্বাচনে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ অংশগ্রহণ সবার মৌলিক অধিকার। এর মধ্যে সব নারী ও মেয়ের অধিকার অন্তর্ভুক্ত—বিশেষ করে প্রতিবন্ধী নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের নারী, ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষ এবং সমাজে যারা বেশি বাধা, বৈষম্য ও লিঙ্গভিত্তিক সহিংসতার ঝুঁকিতে রয়েছেন।

বার্তায় উল্লেখ করা হয়, নির্বাচনের আগে বিভিন্ন নারী সংগঠন ও নাগরিক সমাজ নারী প্রার্থী ও ভোটারদের বিরুদ্ধে সহিংসতা ও হয়রানি—বিশেষ করে অনলাইন সহিংসতা—নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, সে বিষয়ে জাতিসংঘ সচেতন রয়েছে।

জাতিসংঘ জানায়, রাজনৈতিক নেতা-কর্মী, সাংবাদিক, মানবাধিকার রক্ষাকারীসহ জনজীবনের সঙ্গে সম্পৃক্ত নারীরা সাইবার বুলিং, ডিপফেক, পরিকল্পিত হয়রানি, ছবি বিকৃত করে অপব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যৌন ইঙ্গিতপূর্ণ কনটেন্ট তৈরির ঘটনার বৃদ্ধি সম্পর্কে অভিযোগ জানাচ্ছেন।

বার্তায় আরও বলা হয়, নারীদের অর্থপূর্ণ প্রতিনিধিত্ব ও নেতৃত্ব নিশ্চিত করতে জাতিসংঘ ধারাবাহিকভাবে কাজ করে আসছে এবং নারীসহ সব ভোটারের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশ নির্বাচন কমিশনকে সহায়তা দিচ্ছে।

জাতিসংঘের মতে, নারী ও অন্যান্য ভোটাররা যেন ভয়ভীতি, বৈষম্য, অনলাইন নির্যাতন বা প্রতিশোধের আশঙ্কা ছাড়াই প্রার্থী ও ভোটার হিসেবে নির্বাচনে অংশ নিতে পারেন—তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত