ঢাকা    রোববার, ১৯ এপ্রিল ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

দাঁড়িপাল্লা প্রতীকের ব্যানার চুরির ঘটনায় বার্তাবাহী নতুন প্রচারণা

ব্যানার চুরি, প্রতিবাদও ব্যতিক্রমী—নোয়াখালীতে ভাইরাল ব্যানার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ব্যানার চুরি, প্রতিবাদও ব্যতিক্রমী—নোয়াখালীতে ভাইরাল ব্যানার

নোয়াখালী-৪ সংসদীয় আসনের সদর এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের দুটি নির্বাচনী ব্যানার চুরির ঘটনায় অভিনব প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকরা। সোমবার (৯ ফেব্রুয়ারি) চুরি হওয়া ব্যানারের স্থলে নতুন দুটি প্রতীকী ব্যানার লাগিয়ে তারা প্রচারণা চালাচ্ছেন।

সরেজমিনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, নতুন ব্যানারগুলোতে লেখা রয়েছে,

‘নোয়াখালী সরকারি কলেজ গেইটের সামনে দাঁড়িপাল্লার দুইটি নির্বাচনী ব্যানার ছিল, জালেমরা রাতে নিয়ে গেছে।’

ব্যানারের নিচের অংশে আরও লেখা রয়েছে, ‘প্রতিহিংসার রাজনীতি ছেড়ে আসুন, সকলে মিলেমিশে গড়ি বাংলাদেশ।’

আজ সকালে নতুন ব্যানার দুটি দেখে স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয় এবং অনেকেই ব্যানার দেখতে সেখানে ভিড় করেন।

স্থানীয় বাসিন্দা আবুল কালাম বলেন, চুরি হওয়া ব্যানারের চেয়ে প্রতিবাদী ব্যানার দেখতে বেশি মানুষ এসেছে। এটি একটি নতুন ধরনের প্রতিবাদী উদ্যোগ।

নোয়াখালী সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি নাজিম মাহমুদ শুভ অভিযোগ করেন, ভোটের দিন ঘনিয়ে আসার আগেই গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা তাদের দুটি ব্যানার খুলে নিয়ে যায়। তিনি ঘটনাটিকে প্রতিহিংসামূলক রাজনীতির বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, এটি ব্যানার চুরির ঘটনার নীরব প্রতিবাদ। তবে রাজনৈতিক সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সবাইকে মিলেমিশে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

ব্যানার চুরি, প্রতিবাদও ব্যতিক্রমী—নোয়াখালীতে ভাইরাল ব্যানার

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নোয়াখালী-৪ সংসদীয় আসনের সদর এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের দুটি নির্বাচনী ব্যানার চুরির ঘটনায় অভিনব প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকরা। সোমবার (৯ ফেব্রুয়ারি) চুরি হওয়া ব্যানারের স্থলে নতুন দুটি প্রতীকী ব্যানার লাগিয়ে তারা প্রচারণা চালাচ্ছেন।

সরেজমিনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, নতুন ব্যানারগুলোতে লেখা রয়েছে,

‘নোয়াখালী সরকারি কলেজ গেইটের সামনে দাঁড়িপাল্লার দুইটি নির্বাচনী ব্যানার ছিল, জালেমরা রাতে নিয়ে গেছে।’

ব্যানারের নিচের অংশে আরও লেখা রয়েছে, ‘প্রতিহিংসার রাজনীতি ছেড়ে আসুন, সকলে মিলেমিশে গড়ি বাংলাদেশ।’

আজ সকালে নতুন ব্যানার দুটি দেখে স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয় এবং অনেকেই ব্যানার দেখতে সেখানে ভিড় করেন।

স্থানীয় বাসিন্দা আবুল কালাম বলেন, চুরি হওয়া ব্যানারের চেয়ে প্রতিবাদী ব্যানার দেখতে বেশি মানুষ এসেছে। এটি একটি নতুন ধরনের প্রতিবাদী উদ্যোগ।

নোয়াখালী সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি নাজিম মাহমুদ শুভ অভিযোগ করেন, ভোটের দিন ঘনিয়ে আসার আগেই গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা তাদের দুটি ব্যানার খুলে নিয়ে যায়। তিনি ঘটনাটিকে প্রতিহিংসামূলক রাজনীতির বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, এটি ব্যানার চুরির ঘটনার নীরব প্রতিবাদ। তবে রাজনৈতিক সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সবাইকে মিলেমিশে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত