ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

নির্বাচনের আগে সরকার গঠন নিয়ে নতুন পূর্বাভাস

বিএনপির সরকার গঠনের সম্ভাবনার কথা বললেন ড. এনায়েতুল্লাহ আব্বাসী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিএনপির সরকার গঠনের সম্ভাবনার কথা বললেন ড. এনায়েতুল্লাহ আব্বাসী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার গঠন নিয়ে নিজস্ব মূল্যায়ন তুলে ধরেছেন ইসলামি চিন্তাবিদ ড. এনায়েতুল্লাহ আব্বাসী। তিনি মনে করেন, আসন্ন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হতে পারে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড পোস্ট করে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে ড. আব্বাসী লেখেন,

“অনুধাবনমূলক জ্ঞান বিশ্লেষণের মাধ্যমে যতটুকু বুঝতে পেরেছি, ইনশাআল্লাহ ত্রয়োদশতম জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং আগামীর রাষ্ট্রনায়ক হবেন তারেক রহমান। নিশ্চয়ই আল্লাহ তায়ালা সব বিষয়ে সম্যক অবগত।”

তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহলে আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটগ্রহণের ঠিক দুই দিন আগে রাজনৈতিক অঙ্গনে সরকার গঠন নিয়ে বিভিন্ন ব্যক্তি ও মহল থেকে নানা ধরনের মতামত ও পূর্বাভাস আসছে। ড. এনায়েতুল্লাহ আব্বাসীর বক্তব্যও সেই আলোচনার অংশ হিসেবে দেখা হচ্ছে।

বিষয় : ড. এনায়েতুল্লাহ আব্বাসী

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বিএনপির সরকার গঠনের সম্ভাবনার কথা বললেন ড. এনায়েতুল্লাহ আব্বাসী

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার গঠন নিয়ে নিজস্ব মূল্যায়ন তুলে ধরেছেন ইসলামি চিন্তাবিদ ড. এনায়েতুল্লাহ আব্বাসী। তিনি মনে করেন, আসন্ন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হতে পারে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড পোস্ট করে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে ড. আব্বাসী লেখেন,

“অনুধাবনমূলক জ্ঞান বিশ্লেষণের মাধ্যমে যতটুকু বুঝতে পেরেছি, ইনশাআল্লাহ ত্রয়োদশতম জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং আগামীর রাষ্ট্রনায়ক হবেন তারেক রহমান। নিশ্চয়ই আল্লাহ তায়ালা সব বিষয়ে সম্যক অবগত।”

তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহলে আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটগ্রহণের ঠিক দুই দিন আগে রাজনৈতিক অঙ্গনে সরকার গঠন নিয়ে বিভিন্ন ব্যক্তি ও মহল থেকে নানা ধরনের মতামত ও পূর্বাভাস আসছে। ড. এনায়েতুল্লাহ আব্বাসীর বক্তব্যও সেই আলোচনার অংশ হিসেবে দেখা হচ্ছে।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত